ঢাকা | |
সংবাদ শিরোনাম :
‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা মার্কিনিদের পরিদর্শনের সময় লোডশেডিং, মোবাইলের আলোয় দেখলেন ডাকসুর জুলাই জাদুঘর পুলিশের সামনে পুষ্পা স্টাইল করা আসামিকে আদালত চত্বরে গণপিটুনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে ভারতের গাভাস্কার-কপিলসহ ২১ অধিনায়কের চিঠি সার্ককে শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী বান্দরবানে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বদলির নীতি থেকে বেরিয়ে আসতে হবে: সারজিস আলম প্রতিদিন পাঁচ ঘণ্টা করে লোডশেডিং থাকবে বুয়েটে স্কুলের কমিটিতে রাজনৈতিক দলের নেতা থাকতে পারবেন না: কায়সার কামাল পুলিশের দুই ডিআইজিকে এনএসআইয়ে বদলি রাষ্ট্রবিরোধী তৎপরতায় জড়িত ইবির ৪৪ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা

বুড়িচংয়ে নেশার টাকা না পেয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

কুমিল্লার বুড়িচং উপজেলায় নেশার টাকা না পেয়ে সন্তানের সামনে স্ত্রীকে হত্যার অভিযোগে দায়ের করা মামলার পলাতক আসামি ঘাতক
  • আপলোড সময় : ১৪ জানুয়ারী ২০২৬, দুপুর ২:৫৭ সময়
  • আপডেট সময় : ১৪ জানুয়ারী ২০২৬, দুপুর ২:৫৭ সময়
বুড়িচংয়ে নেশার টাকা না পেয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার ছবি : সংগৃহীত

কুমিল্লার বুড়িচং উপজেলায় নেশার টাকা না পেয়ে সন্তানের সামনে স্ত্রীকে হত্যার অভিযোগে দায়ের করা মামলার পলাতক আসামি ঘাতক স্বামীকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন বুড়িচং থানার ওসি লুৎফুর রহমান। পুলিশ সূত্রে জানা যায়, বুড়িচং উপজেলার পূর্ণমতি পূর্বপাড়ার এলাকায় গত ৭ জানুয়ারি বুধবার দিবাগত রাতে নেশার টাকা চেয়ে স্ত্রী লিজা আক্তার (৩৪)-এর সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান তার স্বামী দুলাল মিয়া (৩৭)। টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে সন্তানদের সামনে লিজাকে মারধর করে গুরুতর আহত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান দুলাল মিয়া। পরবর্তী সময় স্থানীয়রা আহত অবস্থায় লিজাকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। নিহত লিজা আক্তার পূর্ণমতি পূর্বপাড়ার মৃত তাজুল ইসলামের মেয়ে এবং বাউল শিল্পী ইমন সরকারের বোন। অভিযুক্ত দুলাল মিয়া একই উপজেলার পূর্ণমতি গ্রামের তল্লা পাড়ার আব্দুল বারেকের ছেলে। তাদের সংসারে এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।


তারা হলো রিফাত হোসেন (১৩), সাথী আক্তার (৯) ও সানজিদা আক্তার (৩)। হত্যাকাণ্ডের পর থেকে দুলাল মিয়া আত্মগোপনে ছিলেন। নিহতের পরিবারের দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে বুড়িচং থানার এসআই রাকিব হাসানের নেতৃত্বে চট্টগ্রাম চান্দগাঁও থানা পুলিশ ও র‌্যাব-৭-এর সহযোগিতায় চট্টগ্রামের চান্দগাঁও এলাকায় তার বোনের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুড়িচং থানার ওসি লুৎফুর রহমান বলেন, ‘লিজা আক্তার হত্যা মামলার আসামি দুলাল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প