ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আলজেরিয়া-অস্ট্রিয়ার মহানাটকীয় ড্রয়ে কপাল পুড়লো ইরানের আসন্ন এইচএসসি পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত করতে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী ‘অন্য দেশের সরকারপ্রধানকে বসিয়ে রেখে তারেক রহমানের সঙ্গে কথা বলেছেন শি জিনপিং’ মায়ের শেষকৃত্য শেষে ক্যাম্পে ফিরলেন ফ্রান্সের কোচ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮০১ কোটি টাকার বাজেট অনুমোদন হিউস্টনে খেলবে ব্রাজিল, নিউজার্সিতে থাকবেন রাফিনিয়া ৩২ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের নবজাতক উদ্ধার বিশ্বকাপে অনন্য রেকর্ড, প্রথম দল হিসেবে ব্রাজিলের ‘ফিফটি’ ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় যুদ্ধবিরতি হুমকিতে আফগানিস্তানে ৬.১ মাত্রার ভূমিকম্প, কেঁপেছে কাবুল ও ইসলামাবাদ

বিদেশে পালিয়ে কথা বললে তো কোনো ভ্যালু নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

বিদেশে পালিয়ে থাকা অনেকেই নির্বাচন বানচালের হুমকি দিচ্ছে তাদের উদ্দেশ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম
  • আপলোড সময় : ১৪ জানুয়ারী ২০২৬, দুপুর ২:৫০ সময়
  • আপডেট সময় : ১৪ জানুয়ারী ২০২৬, দুপুর ২:৫০ সময়
বিদেশে পালিয়ে কথা বললে তো কোনো ভ্যালু নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা ছবি : সংগৃহীত

বিদেশে পালিয়ে থাকা অনেকেই নির্বাচন বানচালের হুমকি দিচ্ছে তাদের উদ্দেশ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, যদি তাদের এতো সাহস থাকতো তাহলে দেশে এসে বক্তব্য দিতো। যারা পালিয়ে আছে অন্য জায়গায়। সেখান থেকে তো পালিয়ে চোর অনেক কিছু বলতে পারে। সাহস থাকলে তারা দেশের ভেতরে আসুক, এসে আইনের আশ্রয় নিক। অন্য দেশে পালিয়ে কথা বললে তো এটার কোনো ভ্যালু নেই। বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে সাতকানিয়ার বায়তুল ইজ্জতে বিজিবি ট্রেইনিং সেন্টারে সমাপনী কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত দখল করে আছে আরাকান আর্মি, এতে আমাদের সমস্যা সৃষ্টি হচ্ছে। আমাদের মিয়ানমার সরকারের সাথে যোগাযোগ আছে। এখানে (সীমান্তে) কোন কিছু হলে আমরা প্রতিবাদ জানাই সরকারকে। কিছুদিন আগে আমাদের একটা ছোট বাচ্চাও মর্টারের আঘাতে আহত হয়েছে। তাকে অলরেডি ঢাকা নিয়ে আসা হয়েছে। মাঝেমধ্যে তাদের সেনাবাহিনী এবং আরাকান আর্মি নিজেদের মধ্যে ঝামেলা সৃষ্টি করে, সেই সময় দুই’একটা গোলা আমাদের সাইডেও আসে। এইজন্য আমরা প্রতিবাদ করেছি, এটা যেন ভবিষ্যতে না হয়, সেজন্য আমরা সব ধরনের প্রস্তুতিও নিচ্ছি।


এর আগে, সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি বলেন, নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখরভাবে অনুষ্ঠানের লক্ষ্যে সর্বাত্মক প্রস্তুতি রয়েছে বিজিবির। দেশের ৬১ জেলায় বাহিনীর ৩৭ হাজার সদস্য মোতায়েন থাকবে। তিনি আরও বলেন, এবার এই বাহিনীর ইতিহাসে এক ব্যাচে সর্বোচ্চ ৩ হাজার ২৩ জন নবীন সৈনিক যোগদান করেছেন। যার মধ্যে পুরুষ দুই হাজার ৯৫০ জন এবং নারী ৭৩ জন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বগুড়ায় নাশকতার মামলার আসামি গরিবের ডাক্তার খ্যাত মিশু গ্রেপ্তার

বগুড়ায় নাশকতার মামলার আসামি গরিবের ডাক্তার খ্যাত মিশু গ্রেপ্তার