ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার ১৯ অক্টোবর কক্সবাজারে বেড়াতে গিয়ে ১০ পর্যটকের মৃত্যু, তদন্তে ৫ সদস্যের কমিটি দাম্পত্যে গভীর ভালোবাসার জন্য যেভাবে প্রার্থনা করবেন ১০ দিনের শিশু লড়ছে ডেঙ্গুতে মন্দিরে যাওয়ার পথে ট্রাক চাপায় প্রাণ গেল ১২ জনের, দুই পুলিশসহ আহত অনেকে তীব্র দাবানলে জ্বলছে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, সরিয়ে নেওয়া হচ্ছে বাসিন্দাদের ইসরায়েলের নির্বাচনে ‘কিংমেকার’ কে এই আব্বাস, নেতানিয়াহুকেও সরিয়েছিলেন যিনি রিয়ালের ৫৮ বছরের কীর্তিতে ভাগ বসাল বার্সেলোনা আমির হামজার মাহফিলে রাজনৈতিক বক্তব্য বন্ধে প্রশাসনকে ছাত্রদলের স্মারকলিপি কর্মকর্তার মৃত্যু: শারমিন গ্রুপের মালিক ও ছেলের বিরুদ্ধে মামলা

চায়ের দোকানে বাকবিতণ্ডার জেরে পাথরঘাটায় বিএনপি-জামায়াত কর্মীদের সংঘর্ষ

বরগুনার পাথরঘাটায় বিএনপি ও জামায়াত কর্মী-সমর্থকদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। গতকাল
  • আপলোড সময় : ১৪ জানুয়ারী ২০২৬, দুপুর ১২:৫৩ সময়
  • আপডেট সময় : ১৪ জানুয়ারী ২০২৬, দুপুর ১২:৫৩ সময়
চায়ের দোকানে বাকবিতণ্ডার জেরে পাথরঘাটায় বিএনপি-জামায়াত কর্মীদের সংঘর্ষ ছবি : সংগৃহীত

বরগুনার পাথরঘাটায় বিএনপি ও জামায়াত কর্মী-সমর্থকদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) জেলার উপজেলার খলিফার হাট এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, চায়ের দোকানে বসে রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনার এক পর্যায়ে জামায়াত কর্মী-সমর্থকদের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়। তাদের অভিযোগ, জামায়াতের কর্মীরা দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এতে সরোয়ার হোসেন ফারুক এবং সেলিম বেপারী নামে উপজেলা বিএনপির দুই নেতা গুরুতর আহত হন। তাদের পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে পাঠান।


অন্যদিকে, জামায়াত নেতাদের দাবি, বিএনপি নেতাকর্মীদের হামলায় তাদের দুই-তিনজন সমর্থক আহত হয়েছেন। তারা পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এদিকে, পুলিশ জানায়, সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। গ্রেফতারও হয়নি কেউ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগ, জাবিতে স্থায়ী বহিষ্কারসহ চার দফা দাবিতে বিক্ষোভ

মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগ, জাবিতে স্থায়ী বহিষ্কারসহ চার দফা দাবিতে বিক্ষোভ