ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মমতার বিরুদ্ধে এফআইআর দায়ের কলকাতা পুলিশের রংপুরে শিক্ষকসহ চারজন হত্যা: মুচলেকা নিয়ে সিদ্ধার্থের বাবা-ভাইকে ছাড়ল ডিবি প্রেম-বিয়ে যেকোনো বিচ্ছেদেই মিলবে ৭ দিনের বেতনসহ ছুটি নোয়াখালীতে ছাত্রদলের কমিটি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০ আদালতে এআই দিয়ে রায় লেখা অনৈতিক: প্রধান বিচারপতি মোহাম্মদপুরে অপরাধ শূন্যের কোঠায় নামাতে চায় র‌্যাব নেপালের বন্যায় সেই বাড়ির বারান্দায় আটকা পড়া ব্যক্তিরা উদ্ধার ‘মোংলার মিরাজ শেখসহ গুমের শিকার সবাইকে খুঁজে বের করতে হবে’ বৃষ্টিভেজা লর্ডসে থেমে থেমে খেলা, তবু এগিয়ে ইংল্যান্ড ধানমন্ডিতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

শতাধিক গুম-খুনের আসামি জিয়াউল আহসান: ট্রাইব্যুনালের রায় আজ

আজ শতাধিক গুম-খুনের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হবে কিনা সেই
  • আপলোড সময় : ১৪ জানুয়ারী ২০২৬, দুপুর ১১:৫ সময়
  • আপডেট সময় : ১৪ জানুয়ারী ২০২৬, দুপুর ১১:৫ সময়
শতাধিক গুম-খুনের আসামি জিয়াউল আহসান: ট্রাইব্যুনালের রায় আজ ছবি : সংগৃহীত

আজ শতাধিক গুম-খুনের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হবে কিনা সেই সিদ্ধান্ত দিবেন ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারিক প্যানেল আজ এই আদেশ দিবেন। এর আগে, গত বৃহস্পতিবার জিয়াউল আহসানের পক্ষে অব্যাহতির আবেদনের শুনানি করেন আইনজীবী মুনসুরুল হক চৌধুরী এবং জিয়াউল আহসানের বোন আইনজীবী নাজনীন নাহার। তারা জিয়াউল আহসানকে এসব অপরাধ থেকে নির্দোষ দাবি করেন। জিয়াউল আহসানের বিরুদ্ধে গাজীপুর, বরগুনা ও সুন্দরবন এলাকায় গুম করে শতাধিক ব্যক্তিকে হত্যার অভিযোগ আনা হয়েছে। এছাড়া অভিযোগ বিচার বহিভূর্ত হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড হিসেবেও উল্লেখ করা হয়েছে। 


এছাড়া এদিন র‍্যাবের টিএফআই সেলে গুম করে নির্যাতনের মামলার আসামি সেনা কর্মকর্তা জাহাঙ্গীর আলমের জামিন শুনানি করবেন তার আইনজীবী। এদিকে, এ মামলার সেনা কর্মকর্তাদের আইনজীবীদের টিএফআই সেল পরিদর্শন করতে চেয়ে আবেদনের ওপরও আদেশ হতে পারে আজ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস