ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শিশু হাসপাতালের কক্ষে বসে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজালালে এখন পর্যন্ত ১১৪ ফ্লাইট বাতিল, আটকা ১৭,৭০১ যাত্রী খালিদুজ্জামান ফ্যাসিবাদের ১৬ বছরে ১৬ সেকেন্ডের জন্যও রাজপথে নামেনি: রাশেদ খাঁন হরতাল-অবরোধ দিয়ে দেশ অচলকারীদের সঙ্গী বর্তমান বিরোধী দল: পানিসম্পদমন্ত্রী এ্যানি ‘ধর্ম যার যার-নিরাপত্তা পাবার অধিকার সবার, নিশ্চিন্তে দুর্গাপূজা উদযাপন করুন’ জুলাই সনদ পাশ কাটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়: আলী রীয়াজ কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অ’গ্নিকাণ্ডের পর লাপাত্তা রিসোর্ট কর্তৃপক্ষ আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক

বুড়িচংয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কুমিল্লার বুড়িচং উপজেলায় বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি ইব্রাহিমকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে উপজেলার
  • আপলোড সময় : ১৪ জানুয়ারী ২০২৬, সকাল ৯:৪৬ সময়
  • আপডেট সময় : ১৪ জানুয়ারী ২০২৬, সকাল ৯:৪৬ সময়
বুড়িচংয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ছবি : সংগৃহীত

কুমিল্লার বুড়িচং উপজেলায় বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি ইব্রাহিমকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে উপজেলার রাজাপুর ইউনিয়নের চড়ানল-লড়িবাগ সড়কের চৌধুরী ব্রিজ রেললাইন সংলগ্ন এলাকায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ইব্রাহিম আলী উপজেলার রাজাপুর ইউনিয়নের চড়ানল জমাদার বাড়ির বাসিন্দা। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এসময় সড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় ইব্রাহিম আলীর দেহ তল্লাশি করে তার কাছ থেকে ৩ হাজার ৪৮৬ পিস ও ৪৮ গ্রাম ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জানা যায়, ইব্রাহিম আলী ভারত থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে পায়ে হেঁটে অন্য একটি মাদক সিন্ডিকেটের কাছে বিক্রির উদ্দেশ্যে যাচ্ছিলেন। এ সময় তাকে হাতেনাতে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। স্থানীয়দের অভিযোগ, ইব্রাহিম আলী দীর্ঘদিন ধরে চোরাচালান ও মাদক পাচারের সঙ্গে জড়িত।


তিনি এলাকায় একজন মাদক সম্রাট হিসেবে পরিচিত এবং এই কারবারির মাধ্যমে নিজ এলাকায় একটি আলিশান বাড়ি নির্মাণ করেছেন। তার সঙ্গে একটি বড় মাদক সিন্ডিকেট জড়িত বলেও দাবি করেন স্থানীয়রা। বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ইয়াবাসহ ইব্রাহিম আলী নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে এবং বুধবার সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা

ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা