ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সরকার বিধবা কার্ড চালু করলে সংসদ সদস্যদের স্ত্রীরাই সবার আগে নেবে: হাসনাত আবদুল্লাহ দুর্গাপূজায় নাশকতা করে সরকারের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে পরাজিত শক্তি: রিজভী সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে: রাহুল গান্ধী শিক্ষার্থী-শিক্ষক কেউ চায় না, তবুও ভিসি হওয়ার লোভ যাচ্ছে না বিএনপি নেতার: সাদিক কায়েম দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ দিল্লি পুলিশকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ককরোচ পার্টির হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে আরও একটি তেল ট্যাংকারে আগুন নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই যন্তর মন্তর বিক্ষোভের স্থান নয়: ৩টি নতুন স্থান নির্ধারণ করল দিল্লি পুলিশ হেলথ কার্ড সংগ্রহে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও মুক্তিযোদ্ধাদের জন্য নতুন নির্দেশনা

ভাঙ্গায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ফরিদপুরের ভাঙ্গায় একটি বিশেষ অভিযানে ইয়াবাসহ আব্দুল শুক্কুর (৫০) এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক
  • আপলোড সময় : ১৪ জানুয়ারী ২০২৬, সকাল ৯:৩১ সময়
  • আপডেট সময় : ১৪ জানুয়ারী ২০২৬, সকাল ৯:৩১ সময়
ভাঙ্গায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ছবি : সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গায় একটি বিশেষ অভিযানে ইয়াবাসহ আব্দুল শুক্কুর (৫০) এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫৮ হাজার ৫০০ টাকা। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল ৪টার দিকে র‍্যাব-১০ এর একটি দল ভাঙ্গা পৌরসভার ছিলাধরচর মহল্লা থেকে তাকে আটক করে। গ্রেপ্তারকৃত ব্যক্তি আব্দুল শুক্কুর রাঙ্গামাটি জেলার কোতোয়ালি থানার মসজিদ কলোনী এলাকার বাসিন্দা। র‍্যাব-১০ এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো যায়, গ্রেপ্তারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য অবৈধভাবে সংগ্রহ করে ফরিদপুর জেলার ভাঙ্গা ও আশপাশের এলাকায় সরবরাহ করে আসছিল। অভিযানে উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ তাকে আইনি প্রক্রিয়ার জন্য ভাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।


ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন, ‘মাদকদ্রব্যসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। বুধবার সকালে তাকে ফরিদপুর আদালতে প্রেরণ করা হবে।’

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার