ঢাকা | |
সংবাদ শিরোনাম :
চারঘাটে ট্রেনে কাটা পড়ে নারী ও যুবকের মৃত্যু আইনি লড়াইয়ে ট্রাম্প প্রশাসনকে হারিয়ে তুরস্কের রুমেইসার পিএইচডি অর্জন মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী ‘জুলাই থেকে প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত স্কুল ব্যাগ ও ড্রেস দেবে সরকার’ রামেকের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার সরকারের সিদ্ধান্তের আগ পর্যন্ত বাস ভাড়া বৃদ্ধি না করার নির্দেশনা প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ স্কাউটসের কার্যনির্বাহী কমিটির সাক্ষাৎ কক্সবাজার-২ আসনের নির্বাচনী নথি হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের দেড় মাসের সন্তানসহ কারাগার থেকে মুক্তি পেলেন যুব মহিলা লীগ নেত্রী বাংলাদেশকে জরিমানা করল আইসিসি

আটক বিক্ষোভকারীদের ফাঁসি না দিতে ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি

ইরানে আটক সরকারবিরোধী বিক্ষোভকারীদের ফাঁসি কার্যকর না করতে কড়া সতর্কবার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ফাঁসি কার্যকর
  • আপলোড সময় : ১৪ জানুয়ারী ২০২৬, সকাল ৯:২৪ সময়
  • আপডেট সময় : ১৪ জানুয়ারী ২০২৬, সকাল ৯:২৪ সময়
আটক বিক্ষোভকারীদের ফাঁসি না দিতে ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি ছবি : সংগৃহীত

ইরানে আটক সরকারবিরোধী বিক্ষোভকারীদের ফাঁসি কার্যকর না করতে কড়া সতর্কবার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ফাঁসি কার্যকর হলে ইরানের বিরুদ্ধে ‘খুব শক্ত পদক্ষেপ’ নেবে ওয়াশিংটন। এমন হুঁশিয়ারির মধ্যেই ফাঁসির তালিকায় থাকা এক তরুণ বিক্ষোভকারীর নাম প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর। এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়। এদিকে একই দিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর জানায়, ইরানি কর্তৃপক্ষ ২৬ বছর বয়সী বিক্ষোভকারী ইরফান সোলতানিকে ফাঁসি দেওয়ার পরিকল্পনা করছে। তার মৃত্যুদণ্ড কার্যকরের তারিখ নির্ধারিত ১৪ জানুয়ারি।


পোস্টে আরও বলা হয়, মৌলিক অধিকার দাবি করার কারণে ইসলামি প্রজাতন্ত্র ইরান এখন পর্যন্ত ১০ হাজার ৬০০–এর বেশি মানুষকে গ্রেফতার করেছে। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে এরই মধ্যে আন্তর্জাতিক চাপের মুখে রয়েছে তেহরান। ট্রাম্প বলেন, শান্তিপূর্ণ প্রতিবাদ এক বিষয়, কিন্তু হাজার হাজার মানুষ হত্যার পর যদি ফাঁসি কার্যকর করা হয়, তাহলে তার পরিণতি ভালো হবে না ইরানের জন্য। ইরানি জনগণের জন্য কী ধরনের সহায়তা আসছে, এমন প্রশ্নে ট্রাম্প ইঙ্গিত দেন, অর্থনৈতিক সহায়তাসহ বিভিন্ন ধরনের সহযোগিতা বিবেচনায় রয়েছে যুক্তরাষ্ট্রের। ইরানে চলমান বিক্ষোভ, সম্ভাব্য ফাঁসি এবং যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি—সব মিলিয়ে পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ

রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ