ঢাকা | |
সংবাদ শিরোনাম :
চারঘাটে ট্রেনে কাটা পড়ে নারী ও যুবকের মৃত্যু আইনি লড়াইয়ে ট্রাম্প প্রশাসনকে হারিয়ে তুরস্কের রুমেইসার পিএইচডি অর্জন মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী ‘জুলাই থেকে প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত স্কুল ব্যাগ ও ড্রেস দেবে সরকার’ রামেকের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার সরকারের সিদ্ধান্তের আগ পর্যন্ত বাস ভাড়া বৃদ্ধি না করার নির্দেশনা প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ স্কাউটসের কার্যনির্বাহী কমিটির সাক্ষাৎ কক্সবাজার-২ আসনের নির্বাচনী নথি হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের দেড় মাসের সন্তানসহ কারাগার থেকে মুক্তি পেলেন যুব মহিলা লীগ নেত্রী বাংলাদেশকে জরিমানা করল আইসিসি

ইরানে বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে প্রায় সাড়ে ছয়শ

ইরানে একদিকে সরকারবিরোধী আন্দোলন; অন্যদিকে তাদের আন্দোলনের প্রতিবাদে রাস্তায় নেমেছে সরকারপন্থী লাখো মানুষ। এমনকি গতকাল সোমাবার দেশটির রাজধানী
  • আপলোড সময় : ১৩ জানুয়ারী ২০২৬, দুপুর ২:১৯ সময়
  • আপডেট সময় : ১৩ জানুয়ারী ২০২৬, দুপুর ২:১৯ সময়
ইরানে বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে প্রায় সাড়ে ছয়শ ছবি : সংগৃহীত

ইরানে একদিকে সরকারবিরোধী আন্দোলন; অন্যদিকে তাদের আন্দোলনের প্রতিবাদে রাস্তায় নেমেছে সরকারপন্থী লাখো মানুষ। এমনকি গতকাল সোমাবার দেশটির রাজধানী তেহরানের ইনকিলাব স্কয়ারে জনতার সাথে শামিল হলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। গত দুই সপ্তাহের লাগতার বিক্ষোভ-সহিংসতার প্রতিবাদে হাজার হাজার মানুষের সাথে র‍্যালিতে অংশ নিয়েছেন তিনি। ইরান সরকারের সমর্থনে হওয়া এই র‍্যালিতে মাসুদ পেজেশকিয়ান ছাড়াও অংশ নেন প্রধান বিচারপতি গোলাম হোসেইন মোহসেনি, ভাইস-প্রেসিডেন্ট রেজা আরেফসহ দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। দেশটির বুশের, খোরাসান, ইসফাহান, গিলান, সিস্তান-বালুচিস্তান, বন্দর আব্বাস, চাহারমাহালসহ ইরানের বহু স্থানে বিক্ষোভ করে সরকারপন্থীরা। ইরানে কয়েকদিনের টানা ব্লাকআউটের পর গতকাল সোমবার কিছুটা স্বাভাবিক হয়েছে ইন্টারনেট পরিস্থিতি। আর তাতেই প্রকাশ পাচ্ছে বিক্ষোভকারীদের তাণ্ডবে ক্ষয়ক্ষতির চিত্র। হাসপাতালগুলোয় নিরাপত্তা বাহিনীর গুলিতে আহতদের ভিড়। মর্গগুলোতে জমেছে মরদেহের স্তুপ। চলমান আন্দোলনকে কেন্দ্র করে প্রাণহানির সংখ্যা বেড়ে ৬৪৫ জনে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা এইচআরএএনএ এ তথ্য দিয়েছে বলে মঙ্গলবার (১৩ জানুয়ারি) এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।


এছাড়া, বিক্ষোভ দমনে দেশজুড়ে ধরপাকড়-হামলা অব্যাহত রেখেছে ইরানের নিরাপত্তা বাহিনী।  যুক্তরাষ্ট্র বলছে, বিক্ষোভকারীদের পক্ষ নিয়ে ইরানে হামলার বিষয়টি এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিবেচনাধীন। তবে, আলোচনার মাধ্যমে সমাধানকে অগ্রাধিকার দেয়ার পক্ষে তিনি। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের টেবিলে সব বিকল্পই থাকে। সেগুলোর মধ্যে বিমান হামলাও একটি। তবে, কূটনীতি প্রেসিডেন্টের প্রথম পছন্দ। ইরানি শাসকরা প্রকাশ্যে যা বলছেন তা তাদের ব্যক্তিগতভাবে পাঠানো বার্তার চেয়ে সম্পূর্ণ আলাদা। তাদের বার্তাগুলো পর্যালোচনার আগ্রহ রয়েছে প্রেসিডেন্টের। ইরানে চলমান পরিস্থিতিতে খামেনি প্রশাসনকে চাপে ফেলতে নতুন নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এছাড়া, বিপুল প্রাণহানির নিন্দা জানিয়েছে অস্ট্রেলিয়া। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ

রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ