ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আলজেরিয়া-অস্ট্রিয়ার মহানাটকীয় ড্রয়ে কপাল পুড়লো ইরানের আসন্ন এইচএসসি পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত করতে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী ‘অন্য দেশের সরকারপ্রধানকে বসিয়ে রেখে তারেক রহমানের সঙ্গে কথা বলেছেন শি জিনপিং’ মায়ের শেষকৃত্য শেষে ক্যাম্পে ফিরলেন ফ্রান্সের কোচ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮০১ কোটি টাকার বাজেট অনুমোদন হিউস্টনে খেলবে ব্রাজিল, নিউজার্সিতে থাকবেন রাফিনিয়া ৩২ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের নবজাতক উদ্ধার বিশ্বকাপে অনন্য রেকর্ড, প্রথম দল হিসেবে ব্রাজিলের ‘ফিফটি’ ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় যুদ্ধবিরতি হুমকিতে আফগানিস্তানে ৬.১ মাত্রার ভূমিকম্প, কেঁপেছে কাবুল ও ইসলামাবাদ

সীমান্তে গুলিবর্ষণ: মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব পররাষ্ট্র মন্ত্রণালয়ের

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কাছে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে গুলিবর্ষণের ঘটনায় ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত উ কিয়াও সো মো-কে
  • আপলোড সময় : ১৩ জানুয়ারী ২০২৬, দুপুর ২:১৭ সময়
  • আপডেট সময় : ১৩ জানুয়ারী ২০২৬, দুপুর ২:১৭ সময়
সীমান্তে গুলিবর্ষণ: মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব পররাষ্ট্র মন্ত্রণালয়ের ছবি : সংগৃহীত

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কাছে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে গুলিবর্ষণের ঘটনায় ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত উ কিয়াও সো মো-কে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে তাকে ডেকে এনে ঘটনার বিষয়ে বাংলাদেশের গভীর উদ্বেগ জানানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সাম্প্রতিক ওই গুলিবর্ষণে এক ১২ বছর বয়সী শিশু হুজাইফা গুরুতর আহত হয়েছে। বাংলাদেশ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, কোনো ধরনের উসকানি ছাড়াই বাংলাদেশের ভূখণ্ডের দিকে গুলি চালানো আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং দুই দেশের মধ্যে সুসম্পর্কের পথে বড় অন্তরায়। বাংলাদেশের পক্ষ থেকে মিয়ানমারকে এই ঘটনার পূর্ণ দায় নিতে বলা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে যেন এ ধরনের সীমান্ত অতিক্রম করে গুলিবর্ষণের ঘটনা আর না ঘটে, সে জন্য প্রয়োজনীয় ও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়। বৈঠকে আরও বলা হয়, মিয়ানমারের অভ্যন্তরে কর্তৃপক্ষ ও সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে যা-ই ঘটুক না কেন, তার কোনো প্রভাব যেন বাংলাদেশের মানুষের জীবন ও জীবিকায় না পড়ে, এ বিষয়টি নিশ্চিত করতে হবে।


এ সময় মিয়ানমারের রাষ্ট্রদূত তার সরকারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেন এবং আহত কিশোরী ও তার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান। তিনি আশ্বাস দেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনা বন্ধে তার সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বগুড়ায় নাশকতার মামলার আসামি গরিবের ডাক্তার খ্যাত মিশু গ্রেপ্তার

বগুড়ায় নাশকতার মামলার আসামি গরিবের ডাক্তার খ্যাত মিশু গ্রেপ্তার