ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাবিতে মানববন্ধন দুদকের মামলায় সাবেক মন্ত্রী শাহজাহান খান ও তার ছেলে গ্রেপ্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি, থাকবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী রাবিতে সাংবাদিক-শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলার নিন্দা শিবিরের আইনের শাসন-মতপ্রকাশের স্বাধীনতা ও রাষ্ট্র সংস্কারে তারেক রহমানের অঙ্গীকার সুরা আদিয়াতে মানুষের জন্য যে শিক্ষা রয়েছে বড়পুকুরিয়ার কয়লা উন্মুক্ত খননের চিন্তা সরকারের জীবনের প্রথম আলোকবর্তিকা বিশ্ব শিক্ষক দিবস আজ, সম্মাননা পাবেন দেশের ১০১ গুণী শিক্ষক পারস্য উপসাগর থেকে ভারত মহাসাগর মার্কিন বাহিনীর উপস্থিতি নেই: আইআরজিসি

বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকা তৃতীয়

বায়ুদূষণে বিশ্বের ১২৭টি শহরের তালিকায় শীর্ষে রয়েছে ভারতের শহর দিল্লি। এয়ার কোয়ালিটি ইনডেক্সে ৩৮২ স্কোর নিয়ে শহরটির বাতাসের
  • আপলোড সময় : ১৩ জানুয়ারী ২০২৬, দুপুর ১১:৫৮ সময়
  • আপডেট সময় : ১৩ জানুয়ারী ২০২৬, দুপুর ১১:৫৮ সময়
বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকা তৃতীয় ছবি : সংগৃহীত

বায়ুদূষণে বিশ্বের ১২৭টি শহরের তালিকায় শীর্ষে রয়েছে ভারতের শহর দিল্লি। এয়ার কোয়ালিটি ইনডেক্সে ৩৮২ স্কোর নিয়ে শহরটির বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ পর্যায়ে রয়েছে। এদিন বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান তৃতীয় স্থানে রয়েছে। ২২৪ স্কোর নিয়ে শহরটির বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় বাতাসের মান পর্যবেক্ষণকারী সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে। ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হলো—বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫-এর উপস্থিতি। আজ সকালে ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণার পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ডের চেয়ে ৩৩ গুণ বেশি রয়েছে। 


এদিন ঢাকার সবচেয়ে দূষিত বাতাস বিরাজ করছে ধানমণ্ডি এলাকায়। দূষণের তালিকায় এর পরেই রয়েছে মিরপুরের দক্ষিণ পল্লবী, বেচারাম দেউড়ি, মিরপুরের ইস্টার্ন হাউজিং, মাদানি সরণির বেজ এজওয়াটার আউটডোর, গুলশানের গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল, গোড়ান ও তেজগাঁওয়ের শান্তা ফোরাম এলাকায়। এসব এলাকায় বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।  আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা

পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা