ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শিশু হাসপাতালের কক্ষে বসে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজালালে এখন পর্যন্ত ১১৪ ফ্লাইট বাতিল, আটকা ১৭,৭০১ যাত্রী খালিদুজ্জামান ফ্যাসিবাদের ১৬ বছরে ১৬ সেকেন্ডের জন্যও রাজপথে নামেনি: রাশেদ খাঁন হরতাল-অবরোধ দিয়ে দেশ অচলকারীদের সঙ্গী বর্তমান বিরোধী দল: পানিসম্পদমন্ত্রী এ্যানি ‘ধর্ম যার যার-নিরাপত্তা পাবার অধিকার সবার, নিশ্চিন্তে দুর্গাপূজা উদযাপন করুন’ জুলাই সনদ পাশ কাটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়: আলী রীয়াজ কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অ’গ্নিকাণ্ডের পর লাপাত্তা রিসোর্ট কর্তৃপক্ষ আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক

বাংলাদেশের সাথে পশ্চিম পাকিস্তান ইনসাফের আচরণ করেনি: জামায়াত আমির

বাংলাদেশের সাথে পশ্চিম পাকিস্তান ইনসাফের আচরণ করেনি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন,
  • আপলোড সময় : ১৩ জানুয়ারী ২০২৬, সকাল ৯:১৩ সময়
  • আপডেট সময় : ১৩ জানুয়ারী ২০২৬, সকাল ৯:১৩ সময়
বাংলাদেশের সাথে পশ্চিম পাকিস্তান ইনসাফের আচরণ করেনি: জামায়াত আমির ছবি : সংগৃহীত

বাংলাদেশের সাথে পশ্চিম পাকিস্তান ইনসাফের আচরণ করেনি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, বিগত দিনগুলোতে স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরা যায়নি, যা দুঃখজনক। সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সেলিব্রেটি হলে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। জামায়াত আমির বলেন, বিগত দেনর মতো কোনো বোঝাপড়ার নির্বাচন দেখতে চাই না। যেখানে দল বিজয়ী হলো কিন্তু জাতি পরাজিত হলো, এটা আর দেখতে চাই না। এখান থেকে জাতির বিজয় দেখতে চাই। তিনি আরও বলেন, দেশে এমন একটি নির্বাচন চাই, যেখানে সকল নাগরিক স্বাচ্ছন্দ্য নিয়ে ভোট দিতে যাবে। তাহলেই নির্বাচন সুষ্ঠু হবে। প্রত্যেক বুথে সিসি ক্যামেরা চাই। এ ব্যাপারে সরকারকে দায়বিহীন দেখছি। আমরা জনগণের উপর গভীর আস্থাশীল। জনগণ যাকে চাইবে তাকে ভোট দেবে। কিন্তু সেই পরিবেশ তৈরি করতে হবে। এখন পর্যন্ত সেটি হয়নি। এখনও ভয়ভীতি বিরাজমান।


জামায়াত আমির বলেন, দেশের সীমানা ঠিক থাকলে ভেতরের ফাংশন (কার্যক্রম) ঠিক থাকবে। কিন্তু গদির ভয় না করে দেশকে ভালোবাসুন। শাসনতন্ত্রে ও দেশরক্ষায় যারা থাকবেন তাদের মধ্যে বোঝাপড়া থাকতে হবে। কিন্তু লিমিট ক্রস করলে বিপর্যয় অনিবার্য, সেখানেই ফ্যাসিবাদ জন্ম হয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা

ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা