ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু চিকিৎসার জন্য কলকাতায়, হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আমার কাছে নতুন তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত 'রূঢ় ও অহংকারী': বীণা সিক্রি প্রধানমন্ত্রীকে ভারতে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে: দীনেশ ত্রিবেদী ‘এ’ দলে পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ

তাসকিন বিশ্বকাপে খেলতে পারবেন তো?

বাংলাদেশের তারকা পেসার তাসকিন আহমেদ চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আর নাও খেলতে পারেন। হাঁটুর চোটের কারণে তাকে
  • আপলোড সময় : ১২ জানুয়ারী ২০২৬, দুপুর ৩:১৭ সময়
  • আপডেট সময় : ১২ জানুয়ারী ২০২৬, দুপুর ৩:১৭ সময়
তাসকিন বিশ্বকাপে খেলতে পারবেন তো? ছবি : সংগৃহীত

বাংলাদেশের তারকা পেসার তাসকিন আহমেদ চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আর নাও খেলতে পারেন। হাঁটুর চোটের কারণে তাকে নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। ইনজুরির কারণেই ঢাকা ক্যাইপটালসের সর্বশেষ ম্যাচে দেখা যায়নি এই ডানহাতি পেসারকে। রবিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে ম্যাচে একাদশে ছিলেন না তাসকিন। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে দলের অধিনায়ক মোহাম্মদ মিঠুন তাসকিনের চোটের বিষয়টি নিশ্চিত করেন। মিঠুন বলেন, ‘এটা ফিজিওর সিদ্ধান্ত। তাসকিন এখন খেলার অবস্থায় নেই। তার বিশ্রাম প্রয়োজন এবং স্ক্যান করানোর জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে। চোট গুরুতর না হলে ঢাকা পর্ব থেকে তার ফেরার সম্ভাবনা আছে।’ চোটের মাত্রা জানতে সতর্কতামূলকভাবে ঢাকায় গিয়ে মেডিকেল স্ক্যান করাচ্ছেন তাসকিন। চলতি বিপিএলে পাঁচ ম্যাচে মাত্র তিন উইকেট পেয়েছেন তিনি, ইকোনমি রেটও বেশ বেশি—৯.৭৮। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফিজিও বায়েজিদুল ইসলাম বায়েজিদ চোটের বিষয়ে আশ্বস্ত করেছেন। বিসিবি এই ফিজিও বলেন, ‘চোটটি গুরুতর নয়। বড় কোনো সমস্যা নেই। আগেও এই হাঁটুর বিষয়টি নিয়ে কাজ করা হয়েছে। রুটিন চেকআপের জন্যই তাকে ঢাকায় পাঠানো হয়েছে।’

তবে উদ্বেগের জায়গা হলো আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ।


আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের আর মাত্র তিন সপ্তাহ বাকি। যদি স্ক্যান রিপোর্টে চোট গুরুতর প্রমাণিত হয়, তাহলে বিশ্বকাপে তাসকিনকে না পাওয়ার শঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এখনো পর্যন্ত তার ফেরার নির্দিষ্ট সময়সূচি জানানো হয়নি। স্ক্যান রিপোর্টের অপেক্ষায় বিসিবি ও বিপিএল কর্তৃপক্ষ। সব পক্ষই আশাবাদী, দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরবেন বাংলাদেশের অন্যতম ভরসার এই পেসার।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস

ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস