ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

এবার রাজের সঙ্গে জুটি বাঁধলেন ইধিকা

ঢাকাই সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছে কলকাতার অভিনেত্রী ইধিকা পালের। গত কোরবানির ঈদে মুক্তি পাওয়া ‘প্রিয়তমা’ সিনেমায়
  • আপলোড সময় : ২৩ অক্টোবর ২০২৩, দুপুর ১১:১৮ সময়
  • আপডেট সময় : ২৩ অক্টোবর ২০২৩, দুপুর ১১:১৮ সময়
এবার রাজের সঙ্গে জুটি বাঁধলেন ইধিকা ছবি : সংগৃহীত
ঢাকাই সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছে কলকাতার অভিনেত্রী ইধিকা পালের। গত কোরবানির ঈদে মুক্তি পাওয়া ‘প্রিয়তমা’ সিনেমায় তিনি অভিনয় করছেন শাকিব খানের সঙ্গে। এবার তিনি জুটি বাঁধবেন শরিফুল রাজের সঙ্গে।

হাসিবুর রেজা কল্লোলের ‘কবি’ সিনেমায় দেখা যাবে রাজ-ইধিকা জুটিকে। ইতিমধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন শরিফুল রাজ।

ইধিকার সঙ্গে লিখিত চুক্তি না হলেও মৌখিকভাবে সম্মতি জানিয়েছেন তিনি। নায়িকার সঙ্গে চুক্তি করতে শিগগির কলকাতা যাবেন নির্মাতা। এর পরেই আসবে আনুষ্ঠানিক ঘোষণা।

আনুষ্ঠানিক ঘোষণার আগে সিনেমা নিয়ে কোনো মন্তব্য করতে রাজি নন শরিফুল রাজ। সিনেমা নিয়ে তিনি বিস্তারিত বলতে চান আরও পরে। ইধিকার বিষয়ে রাজের বক্তব্য, ‘ইধিকা পাল ভালো অভিনেত্রী। প্রথম সিনেমায় তিনি প্রতিভার প্রমাণ দিয়েছেন। একসঙ্গে কাজ করলে নিশ্চয়ই ভালো কিছু হবে। তবে, এ ব্যাপারে আমার চেয়ে নির্মাতা ভালো বলতে পারবেন'।

ইধিকা পাল এখন পূজা নিয়ে ব্যস্ত। তাঁর সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ‘আমি এখন পূজা নিয়ে ব্যস্ত। পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছি। আমি স্ক্রিপ্ট হাতে পেয়েছি। গল্পটা ভালো লেগেছে। পূজা শেষে নির্মাতার সঙ্গে বসার কথা রয়েছে। কথা পাকা হলে তখন আরও বিস্তারিত জানাতে পারব'।

এবার ইধিকার বিপরীতে শরিফুল রাজ থাকলেও প্রিয়তমার মতো এ সিনেমায়ও জড়িয়ে আছে শাকিবের নাম। ২০১৭ সালে শাকিবকে নিয়ে ‘সত্তা' বানিয়েছিলেন কল্লোল। এরপর তাঁকে নিয়েই কবি সিনেমা নির্মাণের পরিকল্পনা সাজান নির্মাতা। গল্প শুনে শাকিব খানও সিনেমাটি করতে মৌখিকভাবে রাজি হয়েছিলেন। এমনকি প্রযোজনাও করতে চেয়েছিলেন। শেষ পর্যন্ত সিনেমাটি থেকে শাকিব সরে দাঁড়ালে শরিফুল রাজকে নিয়ে কবি নির্মাণ করতে যাচ্ছেন পরিচালক। এ বছরেই সিনেমাটির দৃশ্যধারণের কাজ শুরু হওয়ার কথা রয়েছে। 

প্রিয়তমা দিয়ে ঢালিউডে অভিষেক হলেও টালিউডের পর্দায়ও যাত্রা শুরুর অপেক্ষায় আছেন ইধিকা। গুঞ্জন আছে ইতিমধ্যে সোহম চক্রবর্তীর সঙ্গে জুটি বেঁধে শেষ করেছেন একটি সিনেমার কাজ। তবে আনুষ্ঠানিক ঘোষণার আগে এ ব্যাপারে কিছু বলতে রাজি নন অভিনেত্রী। বলেছেন, ‘সময় হলেই জানাব সব।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ