ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সরকার বিধবা কার্ড চালু করলে সংসদ সদস্যদের স্ত্রীরাই সবার আগে নেবে: হাসনাত আবদুল্লাহ দুর্গাপূজায় নাশকতা করে সরকারের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে পরাজিত শক্তি: রিজভী সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে: রাহুল গান্ধী শিক্ষার্থী-শিক্ষক কেউ চায় না, তবুও ভিসি হওয়ার লোভ যাচ্ছে না বিএনপি নেতার: সাদিক কায়েম দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ দিল্লি পুলিশকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ককরোচ পার্টির হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে আরও একটি তেল ট্যাংকারে আগুন নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই যন্তর মন্তর বিক্ষোভের স্থান নয়: ৩টি নতুন স্থান নির্ধারণ করল দিল্লি পুলিশ হেলথ কার্ড সংগ্রহে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও মুক্তিযোদ্ধাদের জন্য নতুন নির্দেশনা

গাইবান্ধায় ট্রেনের বগি থেকে মরদেহ উদ্ধার

গাইবান্ধার বোনারপাড়া-সান্তাহার রুটে চলাচলরত কলেজ ট্রেনের একটি বগি থেকে মোজাহার আলী (৬০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে
  • আপলোড সময় : ১২ জানুয়ারী ২০২৬, দুপুর ১১:১০ সময়
  • আপডেট সময় : ১২ জানুয়ারী ২০২৬, দুপুর ১১:১০ সময়
গাইবান্ধায় ট্রেনের বগি থেকে মরদেহ উদ্ধার ছবি : সংগৃহীত

গাইবান্ধার বোনারপাড়া-সান্তাহার রুটে চলাচলরত কলেজ ট্রেনের একটি বগি থেকে মোজাহার আলী (৬০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ। রোববার (১১ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে সান্তাহার থেকে আসা ট্রেনটি বোনারপাড়া রেলওয়ে স্টেশনে পৌঁছানোর পর শেষ বগি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।


নিহত মোজাহার আলী সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের মতরপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের মৃত আব্দুল সর্দারের ছেলে। বিষয়টি নিশ্চিত করেন বোনারপাড়া রেলওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন। তিনি জানান, সান্তাহার থেকে কলেজ ট্রেনটি রাত সাড়ে ৯টার দিকে বোনারপাড়া রেল স্টেশনে পৌঁছায়। তখন ট্রেনের বগিগুলো পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছিল রেলওয়ের ঝাড়ুদাররা। এক পর্যায়ে তারা শেষ বগিতে মোজাহার আলীর নিথর দেহ দেখতে পান।


ওসি আরও জানান, বিষয়টি পুলিশকে তাৎক্ষণিকভাবে জানানো হলে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি স্বাভাবিক মৃত্যু। তার পরিচয় নিশ্চিত হওয়ার পর পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার