ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মিষ্টির শূন্য আসনে এমপি হতে চান সাবেক সংসদ সদস্যসহ বিএনপির ৭০ নেত্রী মুক্তি পেয়েছেন নেহা বোরা, আদালতে হাজির করা হবে অভিজিৎ দীপকেকে ১৯ পদে ৭৫৩ জনকে নিয়োগ দেবে পেট্রোবাংলা, ঘরে বসে আবেদন করবেন যেভাবে সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন ভারত ছাড়ার নির্দেশে পেছাতে পারে ইমরান খানের কামব্যাক সিনেমা দেশে এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা মনে হচ্ছে, এক লুটেরার হাত থেকে অন্য লুটেরার হাতে ক্ষমতা গেছে: জামায়াত আমির ট্রাম্পকে শান্তি পুরস্কার দিয়ে বিপাকে ইনফান্তিনো আইনজীবী পরিচয় দিলেও বার পরীক্ষায় ফেল করেছিলেন মার্কিন প্রেস সচিব 'বাড়ি ফিরে যাও', যুক্তরাজ্যে ভারতীয় তিন শিক্ষার্থীকে হেনস্তা

সিলেট থেকে নির্বাচনী প্রচারে নামবেন তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ২২ জানুয়ারি সিলেট থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার কর্মসূচি শুরু করবেন। দলের মিডিয়া
  • আপলোড সময় : ১১ জানুয়ারী ২০২৬, দুপুর ২:৩৮ সময়
  • আপডেট সময় : ১১ জানুয়ারী ২০২৬, দুপুর ২:৩৮ সময়
সিলেট থেকে নির্বাচনী প্রচারে নামবেন তারেক রহমান ছবি : সংগৃহীত

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ২২ জানুয়ারি সিলেট থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার কর্মসূচি শুরু করবেন। দলের মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর এই তথ্য বাসসকে নিশ্চিত করেছেন। তিনি জানান, তারেক রহমান প্রথমে হজরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারে নামবেন। এরপর বিভিন্ন স্থানে পথসভা ও জনসভায় অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে। ঢাকায় একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে কথোপকথনে তিনি বলেন, সামনে নির্বাচন, আমরা ২২ জানুয়ারি থেকে পরিকল্পিত কার্যক্রম জনগণের কাছে উপস্থাপন করব। 


ইসির তফসিল অনুযায়ী, ২১ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের দিন। এরপর ২২ জানুয়ারি থেকে শুরু হবে আনুষ্ঠানিক প্রচার। তারেক রহমান সিলেট সফর শেষে সড়কপথে ঢাকায় ফেরার পথে বিভিন্ন এলাকায় নির্বাচনের প্রচার কার্যক্রম চালাবেন। এরই ধারাবাহিকতায় তিনি মৌলভীবাজারে জনসভায় অংশগ্রহণ করবেন এবং শ্রীমঙ্গলে নির্বাচনী সভায় বক্তব্য রাখবেন। এরআগে, গত সপ্তাহে স্থায়ী কমিটির এক বৈঠকে তার উত্তরবঙ্গ সফর স্থগিত করা হয়। নির্বাচন কমিশনের অনুরোধে এ সিদ্ধান্ত নেয় দল। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতের একটি রাজনৈতিক দলের বট অ্যাকাউন্ট থেকে গালাগাল করা হচ্ছে: আসিফ

ভারতের একটি রাজনৈতিক দলের বট অ্যাকাউন্ট থেকে গালাগাল করা হচ্ছে: আসিফ