ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

রাজধানীতে থানার ভেতর থেকে পুলিশের মোটরসাইকেল চুরি

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে পুলিশের ব্যবহৃত একটি মোটরসাইকেল চুরির অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১০ জানুয়ারি) ভোর সাড়ে
  • আপলোড সময় : ১১ জানুয়ারী ২০২৬, দুপুর ১২:৩০ সময়
  • আপডেট সময় : ১১ জানুয়ারী ২০২৬, দুপুর ১২:৩০ সময়
রাজধানীতে থানার ভেতর থেকে পুলিশের মোটরসাইকেল চুরি ছবি : সংগৃহীত

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে পুলিশের ব্যবহৃত একটি মোটরসাইকেল চুরির অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১০ জানুয়ারি) ভোর সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে। চুরির ঘটনার একটি সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে। এতে দেখা যায়, মুখোশধারী দুজন ব্যক্তি মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যাচ্ছেন। থানা-পুলিশ সূত্রে জানা গেছে, চুরি হওয়া মোটরসাইকেলটি ইয়ামাহা কম্পানির ‘এফজেডএস ভার্সন-২’ মডেলের ছিল। এর রঙ ছিল কালো। মোটরসাইকেলটি ভাটারা থানার এএসআই মো. ফিরোজের। ভোরের দিকে মোটরসাইকেলটি থানার উত্তর গেটের ভেতরে পানির ট্যাংকের পাশে তালাবদ্ধ অবস্থায় ছিল। এসময় দুজন তালা ভেঙে মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যান। সিসিটিভি ফুটেজে ওই দুজনকে মুখোশ পরে থানার গেটের সামনে ঘোরাফেরা করতে দেখা যায়। একপর্যায়ে একজন থানার ভেতরে প্রবেশ করে মোটরসাইকেলের তালা ভাঙেন। আরেকজন থানার বাইরে পাহারা দিতে থাকেন।


পরে দুজন মিলে বাইকটি ঠেলে থানা এলাকা থেকে বের করে নিয়ে দ্রত সটকে পড়েন। এএসআই ফিরোজ গণমাধ্যমকে জানান, গত শুক্রবার রাতে তিনি মোটরসাইকেলটি থানার ভেতরে রেখে বাইরে দায়িত্ব পালন করছিলেন। সকালে থানায় ফিরে দেখেন, যেখানে মোটরসাইকেলটি রেখেছিলেন, সেখানে নেই। পরে সিসিটিভি ফুটেজ দেখে তিনি জানতে পারেন, মুখোশধারী দুই ব্যক্তি মোটরসাইকেলটি চুরি করে নিয়ে গেছেন। মোটরসাইকেলের সঙ্গে রাখা তার হেলমেটটিও তারা নিয়ে গেছেন। মোটরসাইকেলে একটি জিপিএস (গ্লোবাল পজিশনিং সিস্টেম) ট্র্যাকার লাগানো ছিল। তবে চোরেরা মোটরসাইকেলটি থেকে সেই জিপিএস ট্র্যাকার খুলে ফেলেছে। ফলে মোটরসাইকেলটির অবস্থান শনাক্ত করা যাচ্ছে না। তবে থানার ভেতরে চুরির বিষয়টি অস্বীকার করে ভাটারা থানার ওসি মো. ইমাউল হক জানান, থানার ভেতরে নয়, বাইরের গ্যারেজ থেকে মোটরসাইকেলটি চুরি হয়েছে। তারা মোটরসাইকেলটি উদ্ধারের চেষ্টা করছেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ