ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

সিরিয়ায় আইএস ঘাঁটিতে মার্কিন বিমান হামলা

সিরিয়ার জঙ্গিগোষ্ঠী আইএস-এর একাধিক ঘাঁটি লক্ষ্য করে বড় ধরণের হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) অভিযানের
  • আপলোড সময় : ১১ জানুয়ারী ২০২৬, দুপুর ১০:৩০ সময়
  • আপডেট সময় : ১১ জানুয়ারী ২০২৬, দুপুর ১০:৩০ সময়
সিরিয়ায় আইএস ঘাঁটিতে মার্কিন বিমান হামলা ছবি : সংগৃহীত

সিরিয়ার জঙ্গিগোষ্ঠী আইএস-এর একাধিক ঘাঁটি লক্ষ্য করে বড় ধরণের হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) অভিযানের ভিডিও প্রকাশ করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। মূলত, শনিবার (১০ জানুয়ারি) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এসব হামলা চালানো হয়। ‘অপারেশন হক আই স্ট্রাইক’-এর অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়েছে, যা গত ১৩ ডিসেম্বর সিরিয়ায় মার্কিন বাহিনীর ওপর আইএসের প্রাণঘাতী হামলার প্রতিক্রিয়ায় নেয়া পদক্ষেপ। সেন্টকমের ভাষ্য অনুযায়ী, সন্ত্রাসবাদ মোকাবিলা এবং অঞ্চলে মার্কিন ও মিত্র বাহিনীর নিরাপত্তা নিশ্চিত করাই ছিল এই হামলার উদ্দেশ্য।


সেন্টকম বলেছে, ‘আমাদের বার্তা স্পষ্ট ও শক্তিশালী— তোমরা যদি আমাদের যোদ্ধাদের ক্ষতি করো, আমরা তোমাদের খুঁজে বের করব এবং পৃথিবীর যেখানেই থাকো না কেন, যতই ন্যায়বিচার এড়িয়ে চলার চেষ্টা করো, তোমাদের হত্যা করব।’ সিবিএস নিউজকে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও মিত্রবাহিনী ২০টিরও বেশি যুদ্ধবিমান ব্যবহার করে ৩৫টির বেশি লক্ষ্যবস্তুতে ৯০টির বেশি স্থানে নিখুঁতভাবে হামলা চালিয়েছে। অভিযানে এফ‑১৫ই, এ‑১০, এসি‑১৩০জে, এমকিউ‑৯ ও জর্ডানিয়ান এফ‑১৬ যুদ্ধবিমান ব্যবহার করা হয়েছে। মার্কিন নেতৃত্বাধীন জোটের সাথে এই অভিযানে অংশ নেয় সিরিয়ার নিরাপত্তা বাহিনীর সদস্যরাও। তবে এ হামলায় কেউ নিহত হয়েছে কি না— সে বিষয়ে এখনও সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। এমনকি এই ইস্যুতে পেন্টাগনের তরফ থেকেও কোনো মন্তব্য আসেনি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস