ঢাকা | |
সংবাদ শিরোনাম :
চারঘাটে ট্রেনে কাটা পড়ে নারী ও যুবকের মৃত্যু আইনি লড়াইয়ে ট্রাম্প প্রশাসনকে হারিয়ে তুরস্কের রুমেইসার পিএইচডি অর্জন মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী ‘জুলাই থেকে প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত স্কুল ব্যাগ ও ড্রেস দেবে সরকার’ রামেকের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার সরকারের সিদ্ধান্তের আগ পর্যন্ত বাস ভাড়া বৃদ্ধি না করার নির্দেশনা প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ স্কাউটসের কার্যনির্বাহী কমিটির সাক্ষাৎ কক্সবাজার-২ আসনের নির্বাচনী নথি হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের দেড় মাসের সন্তানসহ কারাগার থেকে মুক্তি পেলেন যুব মহিলা লীগ নেত্রী বাংলাদেশকে জরিমানা করল আইসিসি

ব্রিটেনে কবুতরকে খাবার দেওয়ায় জরিমানা, নারীর হাতে হাতকড়া

ব্রিটেনের লন্ডনের হারর শহরে প্রকাশ্যে কবুতরকে খাবার দেওয়ায় এক নারীকে জরিমানা করার পাশাপাশি হাতকড়া পরিয়ে পুলিশি হেফাজতে নেওয়ার
  • আপলোড সময় : ১১ জানুয়ারী ২০২৬, সকাল ৯:২২ সময়
  • আপডেট সময় : ১১ জানুয়ারী ২০২৬, সকাল ৯:২২ সময়
ব্রিটেনে কবুতরকে খাবার দেওয়ায় জরিমানা, নারীর হাতে হাতকড়া ছবি : সংগৃহীত

ব্রিটেনের লন্ডনের হারর শহরে প্রকাশ্যে কবুতরকে খাবার দেওয়ায় এক নারীকে জরিমানা করার পাশাপাশি হাতকড়া পরিয়ে পুলিশি হেফাজতে নেওয়ার ঘটনা নিয়ে তীব্র আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে দেশজুড়ে বিতর্ক তৈরি হয়। ঘটনাটি ঘটে গত ৭ জানুয়ারি দুপুরে, হাররের ওয়েল্ডস্টোন হাই স্ট্রিট এলাকায়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, আনুমানিক ৪০ বছর বয়সী ওই নারী রাস্তার পাশে কবুতরকে খাবার দিচ্ছিলেন। এ সময় হারর কাউন্সিলের এনফোর্সমেন্ট কর্মকর্তারা তাকে ওই কাজ বন্ধ করতে বলেন এবং স্থানীয় নিয়ম ভঙ্গের অভিযোগে তার নাম ও ঠিকানা জানতে চান। কিন্তু ওই নারী নিজের পরিচয় দিতে অস্বীকৃতি জানান। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে কাউন্সিল কর্তৃপক্ষ বিষয়টি পুলিশের কাছে হস্তান্তর করে। পুলিশ ঘটনাস্থলে এসে বারবার নাম ও ঠিকানা জানতে চাইলে তিনি তাতেও সম্মতি দেননি। পুলিশ জানায়, স্থানীয় কাউন্সিলের জারি করা পাবলিক স্পেসেস প্রোটেকশন অর্ডার (পিএসপিও) অনুযায়ী ওই এলাকায় কবুতরসহ পাখি বা প্রাণীকে খাবার দেওয়া নিষিদ্ধ। পরিচয় দিতে অস্বীকৃতি জানানোর কারণে তাকে পুলিশ রিফর্ম অ্যাক্টের ধারা ৫০–এর আওতায় আটক করা হয়। এরপর জনসম্মুখে তাকে হাতকড়া পরিয়ে পুলিশ ভ্যানে তোলা হয়।


ঘটনার ভিডিওতে দেখা যায়, একাধিক পুলিশ সদস্য ও কাউন্সিল কর্মী ওই নারীকে ঘিরে রাখেন। এ সময় আশপাশের পথচারীরা বিস্ময় প্রকাশ করে বলেন, কবুতরকে খাবার দেওয়ার মতো একটি ঘটনায় এ ধরনের পদক্ষেপ অপ্রয়োজনীয়। পরে ওই নারীর পরিচয় নিশ্চিত হওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয়। তবে তার বিরুদ্ধে এক শ পাউন্ড জরিমানা আরোপ করা হয়, যা একটি ‘ফিক্সড প্যানাল্টি নোটিশ’ হিসেবে দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে জরিমানা পরিশোধ না করলে তাকে আদালতে হাজির হতে হতে পারে বলে জানানো হয়। হারর কাউন্সিল এক বিবৃতিতে জানায়, জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষার স্বার্থে নির্দিষ্ট কিছু এলাকায় পাখি খাওয়ানো নিষিদ্ধ করা হয়েছে। এসব নিয়ম অমান্য করলে জরিমানাসহ আইনানুগ ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ

রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ