ঢাকা | |
সংবাদ শিরোনাম :
চারঘাটে ট্রেনে কাটা পড়ে নারী ও যুবকের মৃত্যু আইনি লড়াইয়ে ট্রাম্প প্রশাসনকে হারিয়ে তুরস্কের রুমেইসার পিএইচডি অর্জন মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী ‘জুলাই থেকে প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত স্কুল ব্যাগ ও ড্রেস দেবে সরকার’ রামেকের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার সরকারের সিদ্ধান্তের আগ পর্যন্ত বাস ভাড়া বৃদ্ধি না করার নির্দেশনা প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ স্কাউটসের কার্যনির্বাহী কমিটির সাক্ষাৎ কক্সবাজার-২ আসনের নির্বাচনী নথি হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের দেড় মাসের সন্তানসহ কারাগার থেকে মুক্তি পেলেন যুব মহিলা লীগ নেত্রী বাংলাদেশকে জরিমানা করল আইসিসি

মার্কিন রেমিট্যান্স ক্যাশ বা চেকে পাঠালে ট্যাক্স, ডিজিটাল লেনদেনে ছাড়

যুক্তরাষ্ট্রে বর্তমানে প্রায় ৫ লাখ বাংলাদেশি বসবাস করছেন। নিউইয়র্ক, মিশিগান কিংবা টেক্সাস প্রতিটি অঙ্গরাজ্যেই বাড়ছে বাঙালিদের কর্মতৎপরতা। আর
  • আপলোড সময় : ১০ জানুয়ারী ২০২৬, দুপুর ৪:৩২ সময়
  • আপডেট সময় : ১০ জানুয়ারী ২০২৬, দুপুর ৪:৩২ সময়
মার্কিন রেমিট্যান্স ক্যাশ বা চেকে পাঠালে ট্যাক্স, ডিজিটাল লেনদেনে ছাড় ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রে বর্তমানে প্রায় ৫ লাখ বাংলাদেশি বসবাস করছেন। নিউইয়র্ক, মিশিগান কিংবা টেক্সাস প্রতিটি অঙ্গরাজ্যেই বাড়ছে বাঙালিদের কর্মতৎপরতা। আর তাদের কষ্টার্জিত আয়ে সমৃদ্ধ হচ্ছে বাংলাদেশের অর্থনীতি। পরিসংখ্যান বলছে, দেশে রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে সৌদি আরবের পরেই এখন যুক্তরাষ্ট্রের অবস্থান। তবে চলতি বছরের শুরু থেকেই অর্থ পাঠানোর নতুন এক নিয়ম দুশ্চিন্তায় ফেলেছে মার্কিন প্রবাসীদের। এখন থেকে ক্যাশ বা চেকে অর্থ পাঠালে তাদের গুণতে হবে বাড়তি ১ শতাংশ ট্যাক্স। তবে ডিজিটাল মাধ্যমে লেনদেনে মিলবে ছাড়। তবে, ব্যাংক অ্যাকাউন্ট, ডেবিট কার্ড কিংবা মোবাইল অ্যাপের মতো ডিজিটাল মাধ্যমে অর্থ পাঠালে বাড়তি ট্যাক্স দিতে হবে না। আর ব্যাংকিং চ্যানেলে পাঠালে আড়াই শতাংশ প্রণোদনা দেবে বাংলাদেশ ব্যাংক। অর্থনীতিবিদরা মনে করেন, এ ধরনের ট্যাক্স আরোপের খুব একটা প্রভাব পড়বে না, রেমিট্যান্স প্রবাহে। 


বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) চেয়ারম্যান ড. জাহিদী সাত্তার বলেছেন, আমেরিকা থেকে প্রচুর রেমিট্যান্স বাইরে যায়। রাজস্ব বাড়ানোর জন্য এক শতাংশ ট্যাক্স, যদিও খুব বেশি না, তবুও একটা নেগেটিভ ইমপ্যাক্ট আছে। কিন্তু আমাদের যে রেমিট্যান্স আসছিল তা কমবে না। বিশেষজ্ঞরা বলছেন, না জেনে ভুল পদ্ধতিতে অর্থ পাঠালে প্রবাসীরা অজান্তেই বাড়তি খরচের মুখে পড়বেন। তাই অবৈধ হুন্ডি কিংবা ম্যানুয়াল পদ্ধতি বাদ দিয়ে বৈধ ও ডিজিটাল পথ অনুসরণ করাই এখন সবচেয়ে নিরাপদ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ

রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ