ঢাকা | |
সংবাদ শিরোনাম :

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। পাকিস্তানের বন্দিদশা থেকে মুক্তি পেয়ে ১৯৭২ সালের ১০ জানুয়ারি স্বাধীন
  • আপলোড সময় : ১০ জানুয়ারী ২০২৬, দুপুর ৪:৩০ সময়
  • আপডেট সময় : ১০ জানুয়ারী ২০২৬, দুপুর ৪:৩০ সময়
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ ছবি : সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। পাকিস্তানের বন্দিদশা থেকে মুক্তি পেয়ে ১৯৭২ সালের ১০ জানুয়ারি স্বাধীন বাংলাদেশে পা রাখেন তিনি। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী তাকে তার ধানমন্ডির বাসা থেকে গ্রেফতার করে। ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা অর্জন করলে বিশ্বনেতারা সোচ্চার হন তার মুক্তির দাবিতে। 


শেষ পর্যন্ত ১৯৭২ সালের ৮ জানুয়ারি তিনি কারাগার থেকে ছাড়া পান। মুক্ত হয়ে পাকিস্তান থেকে প্রথমে লন্ডনে ও পরে সেখান থেকে ভারতে যান। এরপর ১০ জানুয়ারি বাংলাদেশে ফেরেন শেখ মুজিব। বিগত আওয়ামী লীগের শাসনামলে এই দিনটি বেশ ঘটা করে পালন করা হতো। কিন্তু ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর থেকে এই দিবসটি আর সেভাবে পালন করা হয় না। কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় প্রকাশ্যে আওয়ামী লীগের এমন দিবস পালনের বাস্তবতাও নেই।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগ, জাবিতে স্থায়ী বহিষ্কারসহ চার দফা দাবিতে বিক্ষোভ

মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগ, জাবিতে স্থায়ী বহিষ্কারসহ চার দফা দাবিতে বিক্ষোভ