ঢাকা | |
সংবাদ শিরোনাম :
হ্যাঁ ভোটের প্রচারণায় প্রজাতন্ত্রের কর্মচারীদের বাধা নেই : আলী রীয়াজ আর্টেমিস-২ মিশন: ৫০ বছর পর চাঁদে মানুষ পাঠাতে প্রস্তুত নাসা গণভোটের ‘হ্যাঁ’ ভোট হচ্ছে সুন্দর বাংলাদেশ গড়ার জন্য: স্বাস্থ্য উপদেষ্টা তরুণদের ওপর ডিগ্রি অর্জনের চেয়ে সমাজ পরিবর্তনের দায়িত্ব বেশি: মৎস্য উপদেষ্টা লিবিয়ার পূর্বাঞ্চলে গণকবর, উদ্ধার ২১ মরদেহ সিলেটে তিন বাসের সংঘর্ষ, নিহত ২ গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের পাশে থাকবে বিএনপি: তারেক রহমান নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কুইক রেসপন্স টিমের কার্যক্রম চালু প্রজাতন্ত্রের কর্মচারীদের ‘হ্যাঁ’ ভোটে প্রচারণা চালাতে আইনি বাধা নেই: আলী রীয়াজ নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণে মাঠে নেমেছে ইইউ মিশন

ফকিরহাটে গাছ থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাগেরহাটের ফকিরহাটে শুকুরণ বেগম (৩২) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার কাটাখালী বাস স্ট্যান্ড এলাকার
  • আপলোড সময় : ১০ জানুয়ারী ২০২৬, দুপুর ১:৬ সময়
  • আপডেট সময় : ১০ জানুয়ারী ২০২৬, দুপুর ১:৬ সময়
ফকিরহাটে গাছ থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ছবি : সংগৃহীত

বাগেরহাটের ফকিরহাটে শুকুরণ বেগম (৩২) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার কাটাখালী বাস স্ট্যান্ড এলাকার একটি বাগানে গাছের সঙ্গে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। তিনি উপজেলার লখপুর পঁচাখাল এলাকার শ্রমিক মাহবুব নিকারীর স্ত্রী। 


ফকিরহাট থানার এসআই শিবলী নোমান ও স্থানীয়রা জানান, শনিবার (১০ জানুয়ারি) সকাল ৯টার দিকে স্থানীয়রা কাটাখালী বাস স্ট্যান্ড এলাকার একটি বাগানে জামরুল গাছের সঙ্গে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় শুকুরণের মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ উদ্ধার করে। ফকিরহাট মডেল থানার ওসি (তদন্ত) মো. আলমগীর হোসেন বলেন, ‘শুকুরণ বেগমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটন করা সম্ভব হবে।’

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইন্টারনেট বন্ধ করে গণহত্যা: জয়-পলকের আইনজীবীর শুনানি আজ

ইন্টারনেট বন্ধ করে গণহত্যা: জয়-পলকের আইনজীবীর শুনানি আজ