ঢাকা | |
সংবাদ শিরোনাম :

২০২৫ সালে সড়কে ঝরল ৭ হাজারের বেশি প্রাণ

সদ্য বিদায়ী ২০২৫ সালে ৭ হাজার ৫৮৪টি সড়ক দুর্ঘটনায় ৭ হাজার ৩৫৯ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত
  • আপলোড সময় : ১০ জানুয়ারী ২০২৬, দুপুর ১:৪ সময়
  • আপডেট সময় : ১০ জানুয়ারী ২০২৬, দুপুর ১:৪ সময়
২০২৫ সালে সড়কে ঝরল ৭ হাজারের বেশি প্রাণ ছবি : সংগৃহীত

সদ্য বিদায়ী ২০২৫ সালে ৭ হাজার ৫৮৪টি সড়ক দুর্ঘটনায় ৭ হাজার ৩৫৯ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন ১৬ হাজার ৪৭৬ জন। দুর্ঘটনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকায়। অপরদিকে, সবচেয়ে কম বরিশালে। 


সম্প্রতি 'রোড সেফটি ফাউন্ডেশন'-এর বার্ষিক প্রতিবেদনে জানানো হয় এ তথ্য। সংগঠনটি জানায়, ২০২৫ সালে রেলপথে ৫১৯টি দুর্ঘটনায় ৪৭৮ জন নিহত ও ১৫২ জন আহত হয়েছেন। অপরদিকে, নৌ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১৪৯ জনের। পাশাপাশি ১২৩ জন আহত ও ৩৪ জন নিখোঁজ রয়েছেন। প্রতিবেদনে আরও জানানো হয়, গত বছর ১৮-৬৫ বছর বয়সী কর্মক্ষম মানুষ নিহত হয়েছেন ৫ হাজার ৭২৩ জন। সবশেষ বছরের তুলনায় সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়েছে দ্বিগুণেরও বেশি। কেবলমাত্র মোটরসাইকেল দুর্ঘটনা বেড়েছে ৯ দশমিক ৭ শতাংশ। সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো পথচারীর সংখ্যা ১ হাজার ৫৬৪ জন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগ, জাবিতে স্থায়ী বহিষ্কারসহ চার দফা দাবিতে বিক্ষোভ

মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগ, জাবিতে স্থায়ী বহিষ্কারসহ চার দফা দাবিতে বিক্ষোভ