ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সরকার বিধবা কার্ড চালু করলে সংসদ সদস্যদের স্ত্রীরাই সবার আগে নেবে: হাসনাত আবদুল্লাহ দুর্গাপূজায় নাশকতা করে সরকারের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে পরাজিত শক্তি: রিজভী সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে: রাহুল গান্ধী শিক্ষার্থী-শিক্ষক কেউ চায় না, তবুও ভিসি হওয়ার লোভ যাচ্ছে না বিএনপি নেতার: সাদিক কায়েম দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ দিল্লি পুলিশকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ককরোচ পার্টির হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে আরও একটি তেল ট্যাংকারে আগুন নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই যন্তর মন্তর বিক্ষোভের স্থান নয়: ৩টি নতুন স্থান নির্ধারণ করল দিল্লি পুলিশ হেলথ কার্ড সংগ্রহে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও মুক্তিযোদ্ধাদের জন্য নতুন নির্দেশনা

টাঙ্গাইলে প্রশ্নপত্র ফাঁস চক্রের পাঁচ সদস্য গ্রেপ্তার

টাঙ্গাইলে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার (৯ জানুয়ারি)
  • আপলোড সময় : ১০ জানুয়ারী ২০২৬, সকাল ৯:১৬ সময়
  • আপডেট সময় : ১০ জানুয়ারী ২০২৬, সকাল ৯:১৬ সময়
টাঙ্গাইলে প্রশ্নপত্র ফাঁস চক্রের পাঁচ সদস্য গ্রেপ্তার ছবি : সংগৃহীত

টাঙ্গাইলে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় টাঙ্গাইল র‌্যাব-১৪ সিপিসি-৩-এর কোম্পানি কমান্ডার কাওসার বাঁধন সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। এর আগে, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) গভীর রাতে জেলার সখীপুরে অভিযান চালিয়ে প্রথমে বেল্লাল হোসেনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— সখীপুর উপজেলার কালমেঘা গ্রামের মরহুম আমিনুল ইসলামের ছেলে বেল্লাল হোসেন (৩৩) ও নলশোধা গ্রামের মৃত কুব্বাত আলীর ছেলে জয়নাল আবেদীন (৫২), সদর উপজেলার আশেকপুর এলাকার মৃত রজব আলীর ছেলে আনোয়ার হোসেন (৫২), দেলদুয়ার উপজেলার কামার নওগাঁ গ্রামের মৃত নুর মোহাম্মদ মিয়ার ছেলে আল আমিন (২৮) এবং নাগরপুর উপজেলার চর লক্ষীপুর এলাকার অনন্ত ব্যানার্জীর ছেলে অপূর্ব ব্যানার্জী (৪৩)।


র‌্যাব সূত্রে জানা যায়, গ্রেপ্তার করার পর তাদের কাছ থেকে মোবাইল ফোন, নগদ টাকা, ব্ল্যাংক চেক, স্ট্যাম্প পেপার, প্রার্থীদের প্রবেশপত্র, প্রার্থীদের মূল সার্টিফিকেট জব্দ করা হয়। আটকদের মোবাইলে বিভিন্ন পরীক্ষার্থীর সঙ্গে প্রশ্নপত্র ও চাকরি দেওয়ার নামে টাকা আদান-প্রদানের কথোপকথনসহ বিভিন্ন আলামত পাওয়া গেছে। র‌্যাব কমান্ডার কাওসার বাঁধন বলেন, ‘বৃহস্পতিবার ঢাকায় সেনাবাহিনী অভিযান চালিয়ে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের প্রশ্নপত্র ফাঁস প্রতারক চক্রের সদস্য মাহবুবকে গ্রেপ্তার করে। তার দেওয়া তথ্যমতে বৃহস্পতিবার গভীর রাতে টাঙ্গাইলের সখীপুরে অভিযান চালিয়ে প্রথমে বেল্লাল হোসেনকে গ্রেপ্তার করে র‌্যাব।


পরে বেল্লাল হোসেনের দেওয়া তথ্যের ভিত্তিতে অন্য চারজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের নামে ঢাকার শেরে বাংলা নগর থানায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মামলা দায়ের করেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে তাদেরকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার