ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

‘অহংকারী’ ট্রাম্পও ‘পতনের মুখে পড়বেন’: ইরানের সর্বোচ্চ নেতা খামেনি

১৯৭৯ সালে যেভাবে ইরানে রাজতন্ত্রের পতন হয়েছিল, একইভাবে ‘অহংকারী’ ট্রাম্পও ‘পতনের মুখে পড়বেন’ বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ
  • আপলোড সময় : ১০ জানুয়ারী ২০২৬, সকাল ৯:১৪ সময়
  • আপডেট সময় : ১০ জানুয়ারী ২০২৬, সকাল ৯:১৪ সময়
‘অহংকারী’ ট্রাম্পও ‘পতনের মুখে পড়বেন’: ইরানের সর্বোচ্চ নেতা খামেনি ছবি : সংগৃহীত

১৯৭৯ সালে যেভাবে ইরানে রাজতন্ত্রের পতন হয়েছিল, একইভাবে ‘অহংকারী’ ট্রাম্পও ‘পতনের মুখে পড়বেন’ বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। শুক্রবার (৯ জানুয়ারি) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ তথ্য জানায়। ইরানজুড়ে সরকারবিরোধী বিক্ষোভের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এসব কড়া বার্তা দিয়েছেন খামেনি। ট্রাম্পকে নিজের দেশের সমস্যার দিকে নজর দেওয়ার আহ্বান তিনি বলেন, ট্রাম্পের উচিত নিজের দেশের সমস্যার দিকে মনোযোগ দেওয়া।' শুক্রবার (৯ জানুয়ারি) টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ট্রাম্পের সরাসরি সমালোচনা করেন ইরানের সর্বোচ্চ নেতা। বিক্ষোভ শুরুর পর এটিই তার প্রথম প্রকাশ্য বক্তব্য। খামেনি বলেন, কিছু উসকানিদাতা সরকারি সম্পদ ধ্বংস করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে খুশি করার চেষ্টা করছে। খামেনি আরও বলেন, শত শত মানুষের আত্মত্যাগের বিনিময়ে ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। যারা এই রাষ্ট্রকে ধ্বংস করতে চায়, তাদের কাছে কখনো মাথানত করা হবে না ইরান বলে হুঁশিয়ারি দেন তিনি।


এর আগে, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দেন, ইরানের নিরাপত্তা বাহিনী যদি বিক্ষোভকারীদের হত্যা করে, তাহলে দেশটির বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে। পাল্টাপাল্টি এসব বক্তব্যে নতুন করে উত্তেজনা বাড়ছে ওয়াশিংটন-তেহরান সম্পর্কে। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস