ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সরকার বিধবা কার্ড চালু করলে সংসদ সদস্যদের স্ত্রীরাই সবার আগে নেবে: হাসনাত আবদুল্লাহ দুর্গাপূজায় নাশকতা করে সরকারের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে পরাজিত শক্তি: রিজভী সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে: রাহুল গান্ধী শিক্ষার্থী-শিক্ষক কেউ চায় না, তবুও ভিসি হওয়ার লোভ যাচ্ছে না বিএনপি নেতার: সাদিক কায়েম দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ দিল্লি পুলিশকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ককরোচ পার্টির হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে আরও একটি তেল ট্যাংকারে আগুন নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই যন্তর মন্তর বিক্ষোভের স্থান নয়: ৩টি নতুন স্থান নির্ধারণ করল দিল্লি পুলিশ হেলথ কার্ড সংগ্রহে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও মুক্তিযোদ্ধাদের জন্য নতুন নির্দেশনা

এবার বিশ্বব্যাংকের নাম ব্যবহার করে প্রতারণা

বাংলাদেশে সম্প্রতি বিশ্বব্যাংকের নাম ও লোগো ব্যবহার করে কিছু প্রতারণামূলক কর্মকাণ্ডের খবর পাওয়া গেছে। এর পরিপ্রেক্ষিতে বিশ্বব্যাংক সাধারণ
  • আপলোড সময় : ৮ জানুয়ারী ২০২৬, দুপুর ৩:৩৭ সময়
  • আপডেট সময় : ৮ জানুয়ারী ২০২৬, দুপুর ৩:৩৭ সময়
এবার বিশ্বব্যাংকের নাম ব্যবহার করে প্রতারণা ছবি : সংগৃহীত

বাংলাদেশে সম্প্রতি বিশ্বব্যাংকের নাম ও লোগো ব্যবহার করে কিছু প্রতারণামূলক কর্মকাণ্ডের খবর পাওয়া গেছে। এর পরিপ্রেক্ষিতে বিশ্বব্যাংক সাধারণ মানুষকে সতর্ক করছে যে, একটি চক্র ফি-এর বিনিময়ে বিশ্বব্যাংক থেকে ঋণ দেওয়ার নাম করে প্রতারণা চালাচ্ছে। বিশ্বব্যাংক স্পষ্টভাবে জানাচ্ছে যে, তারা কোনো ব্যক্তিকে সরাসরি ঋণ প্রদান করে না এবং কারও ব্যক্তিগত আর্থিক তথ্য জানতে চায় না। প্রতারকরা বিশ্বব্যাংকের নাম এবং লোগো নকল করে ফেসবুক পেজ ও ভুয়া আইডি তৈরি করেছে। তারা বিভিন্ন কৌশলে মানুষকে প্রলুব্ধ করে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ হাতিয়ে নিচ্ছে। যদি কোনো ব্যক্তি এ ধরনের প্রতারণার সম্মুখীন হন, তবে তাকে অবিলম্বে স্থানীয় আইনপ্রয়োগকারী সংস্থার কাছে রিপোর্ট করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। 


এই ধরনের কোনো স্কিম বা কর্মকাণ্ডের সঙ্গে বিশ্বব্যাংকের কোনো সম্পৃক্ততা নেই। বিশ্বব্যাংকের সাথে সংশ্লিষ্টতার মিথ্যা দাবি করে এমন সব সন্দেহজনক অফার এবং প্রতারণা থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার