ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী কান্নারত শিশুকে নিয়ে পালানোর সময় সচিবালয় মেট্রো স্টেশন থেকে ১ জন আটক প্রকাশ্যে ককরোচ জনতা পার্টির পাশে দাঁড়ালেন রাহুল গান্ধী যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হয়রানি ও হেনস্তায় তীব্র ক্ষোভ সাবেক ১২ উপদেষ্টার সিনেমা সমালোচক রাকিবের চিত্রনাট্যে নির্মিত হবে শাকিবের ‘মহব্বত’ চন্দ্রালোকিত রাত ও নির্বাচনের দিন-তারিখ ধানমন্ডিতে পুলিশের সামনেই এক ব্যক্তিকে মারধর ও কান ধরে ওঠবস, ভিডিও ভাইরাল ১৪ দিনের দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর মূল্যস্ফীতি ১১ শতাংশের পূর্বাভাস আইএমএফের মেরিটোক্রেসির জনপ্রশাসন কতদূর?

জিম্মি ভোক্তারাই, বাসাবাড়িতে দুর্ভোগ চরমে

অস্বাভাবিক মূল্য বৃদ্ধির মধ্যেই এবার তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধে রেখেছে ব্যবসায়ীরা। বৃহস্পতিবার (৮
  • আপলোড সময় : ৮ জানুয়ারী ২০২৬, দুপুর ১২:৪৭ সময়
  • আপডেট সময় : ৮ জানুয়ারী ২০২৬, দুপুর ১২:৪৭ সময়
জিম্মি ভোক্তারাই, বাসাবাড়িতে দুর্ভোগ চরমে ছবি : সংগৃহীত

অস্বাভাবিক মূল্য বৃদ্ধির মধ্যেই এবার তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধে রেখেছে ব্যবসায়ীরা। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল থেকে সারাদেশে বন্ধ রয়েছে সিলিন্ডার বিক্রি ও সরবরাহ। এতে চরম দুর্ভোগে পড়েছেন ভোক্তারা। এদিকে, খুচরা পর্যায়ে কোনো দোকানেই মিলছে না সিলিন্ডার। হোটেলগুলোয় বিকল্প উপায়ে রান্নার কাজ চালু রাখলেও, অনেক বাসাবাড়িতে জ্বলছে না চুলা। একপ্রকার জিম্মি হয়ে পড়েছেন ভোক্তারা।


সকালে কারওয়ান বাজারে ঘুরে দেখা যায়, ভোক্তারা আগে যেসব দোকান থেকে সিলিন্ডার কিনতো, সেখানে গিয়ে তারা কোনো গ্যাস পাচ্ছে না। দোকানিরা জানিয়েছে, তাদের ডিস্ট্রিবিউটররা কোনো ধরনের সিলিন্ডার সরবরাহ করছে না। সেজন্য ভোক্তাদের ফিরেয়ে দিতে যেতে হচ্ছে। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন তারা। অন্যদিকে, আজ বিকেল ৩টায় এনার্জি রেগুলেটরি কমিশনের সঙ্গে সমিতির নেতাদের বৈঠক হওয়ার কথা রয়েছে। 


গতকাল বুধবার (৭ জানুয়ারি) কমিশন বৃদ্ধি, জরিমানা বন্ধসহ ছয় দফা দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয় সংগঠনটি। এ বিষয়ে সারাদেশের পরিবেশক ও খুচরা বিক্রেতাদের জন্য একটি নোটিশ জারি করে ব্যবসায়ী সমিতি। সেখানে সব কোম্পানির প্লান্ট থেকে এলপিজি উত্তোলনও বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়। এর আগে, গত কয়েকদিন ধরেই সরকার নির্ধারিত দাম ১৩শ ৭ টাকার চেয়ে কয়েকশ টাকা বেশি দরে বিক্রি হচ্ছিলো গ্যাস সিলিন্ডার।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার