ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আগামী গ্রীষ্মে বিদ্যুতের ঘাটতি অনেকটাই কমবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী আশপাশের দেশ থেকে মাদক ঢুকিয়ে দেশকে মেধাশূন্য করার চক্রান্ত চলছে: পানিসম্পদ মন্ত্রী বই দেখে পরীক্ষা দেওয়ায় ৪ পরীক্ষার্থী বহিষ্কার, দুই শিক্ষককে অব্যাহতি নেপালের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬২৩ দুই ফোনেই চার্জ আছে, মানে বিদ্যুতের ঘাটতি কম: যুবদল নেতা নয়ন আজাদ কাশ্মীরের নতুন প্রধানমন্ত্রী ইফতিখার গিলানি লোডশেডিংয়েও ভালো থাকবে মন! ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ড, বিদ্যুৎ সরবরাহ বন্ধ তীব্র কূটনৈতিক চাপে বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিল নেপাল

চুয়াডাঙ্গায় তাপমাত্রা নেমেছে ৮ ডিগ্রিতে, দুর্ভোগে জনজীবন

চুয়াডাঙ্গায় টানা দুই সপ্তাহ ধরে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। প্রতিদিনই তাপমাত্রা ওঠানামা করছে ৬ থেকে ৮
  • আপলোড সময় : ৮ জানুয়ারী ২০২৬, সকাল ৯:৪৮ সময়
  • আপডেট সময় : ৮ জানুয়ারী ২০২৬, সকাল ৯:৪৮ সময়
চুয়াডাঙ্গায় তাপমাত্রা নেমেছে ৮ ডিগ্রিতে, দুর্ভোগে জনজীবন ছবি : সংগৃহীত

চুয়াডাঙ্গায় টানা দুই সপ্তাহ ধরে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। প্রতিদিনই তাপমাত্রা ওঠানামা করছে ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ ডিগ্রি সেলসিয়াস। পৌষের কনকনে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জেলার স্বাভাবিক জনজীবন। উত্তরের হিমেল বাতাসে মানুষের দুর্ভোগ বেড়েছে বহুগুণ। সন্ধ্যার পর থেকে ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে চারপাশ। বেলা বাড়লেও সূর্যের দেখা মিলছে ম্লানভাবে, তাতে তেমন কোনো উষ্ণতা মিলছে না। ফলে খুব প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না সাধারণ মানুষ।


এতে চরমভাবে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে-খাওয়া ও ছিন্নমূল মানুষ। তীব্র শীতের কারণে কৃষিকাজেও দেখা দিয়েছে বিঘ্ন। বিশেষ করে ধানের বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এদিকে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যাও বেড়েছে জেলার বিভিন্ন হাসপাতালে। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানিয়েছেন, আপাতত জেলার আবহাওয়া পরিস্থিতিতে তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস