ঢাকা | |
সংবাদ শিরোনাম :
চারঘাটে ট্রেনে কাটা পড়ে নারী ও যুবকের মৃত্যু আইনি লড়াইয়ে ট্রাম্প প্রশাসনকে হারিয়ে তুরস্কের রুমেইসার পিএইচডি অর্জন মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী ‘জুলাই থেকে প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত স্কুল ব্যাগ ও ড্রেস দেবে সরকার’ রামেকের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার সরকারের সিদ্ধান্তের আগ পর্যন্ত বাস ভাড়া বৃদ্ধি না করার নির্দেশনা প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ স্কাউটসের কার্যনির্বাহী কমিটির সাক্ষাৎ কক্সবাজার-২ আসনের নির্বাচনী নথি হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের দেড় মাসের সন্তানসহ কারাগার থেকে মুক্তি পেলেন যুব মহিলা লীগ নেত্রী বাংলাদেশকে জরিমানা করল আইসিসি

মাদুরোর প্রেসিডেনশিয়াল গার্ডের কমান্ডারকে বরখাস্ত করলেন ডেলসি রদ্রিগেজ

ভেনেজুয়েলার প্রেসিডেনশিয়াল অনার গার্ডের জেনারেল ইন কমান্ডার জাভিয়ের মার্কানো তাবাতাকে বরখাস্ত করেছেন দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। তার
  • আপলোড সময় : ৮ জানুয়ারী ২০২৬, সকাল ৯:৩১ সময়
  • আপডেট সময় : ৮ জানুয়ারী ২০২৬, সকাল ৯:৩১ সময়
মাদুরোর প্রেসিডেনশিয়াল গার্ডের কমান্ডারকে বরখাস্ত করলেন ডেলসি রদ্রিগেজ ছবি : সংগৃহীত

ভেনেজুয়েলার প্রেসিডেনশিয়াল অনার গার্ডের জেনারেল ইন কমান্ডার জাভিয়ের মার্কানো তাবাতাকে বরখাস্ত করেছেন দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। তার বিরুদ্ধে দায়িত্বে অবহেলা ও ব্যর্থতার অভিযোগ তুলে ডেলসি রদ্রিগেজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেয়া হয়। এটি এমন একটি সামরিক বাহিনী, যা দেশের প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে থাকে। এখান থেকে প্রেসিডেন্টের দেহরক্ষী সরবরাহ করা হয়ে থাকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেছেন, যদি রদ্রিগেজ মার্কিন দাবিগুলো মেনে না নেন, বিশেষত তেলের ক্ষেত্রে, তাহলে তিনি মাদুরোর চেয়েও কঠিন পরিণতির মুখোমুখি হবেন। ট্রাম্প মঙ্গলবার বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা থেকে ৫০ মিলিয়ন ব্যারেল তেল নিতে পারে। তবে ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকার এ বিষয়ে এখনও মন্তব্য করেনি। রদ্রিগেজের কখনও প্রতিবাদী এবং কখনও সমঝোতাপূর্ণ মনোভাব প্রকাশ করছেন। তিনি মাদুরোর অপহরণকে "অপরাধমূলক" বলে মার্কিন অভিযানের নিন্দা জানিয়েছেন, কিন্তু একই সময়ে তার সরকার "মার্কিন সরকারের সঙ্গে সহযোগিতা" করার প্রস্তাবও দিয়েছে। এখন ভেনেজুয়েলার মানুষ ও আন্তর্জাতিক মহল দেখছে, রদ্রিগেজ দেশ চালানোর পথে কোন সিদ্ধান্ত নেবেন এবং তার সরকারের মধ্যে ভিন্ন মত বা বিভাজন হবে কিনা।


ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডেলসি রদ্রিগেজ। জাতীয় পরিষদের বার্ষিক অধিবেশনে তিনি শপথ নেন। শপথগ্রহণ অনুষ্ঠানে তিনি বলেন, দেশের প্রতি অবৈধ সামরিক আগ্রাসনের কারণে ভেনেজুয়েলার জনগণ যে কষ্ট পেয়েছে, সেই কষ্টের সঙ্গে শপথ গ্রহণ করছেন। এদিকে, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের আদালতে মাদক ও অস্ত্র চোরাচালানের মামলায় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস নিজেদের নির্দোষ দাবি করেছেন। সোমবার স্থানীয় সময় রাত ৮টার দিকে ম্যানহাটনের আদালতে তাদের হাজির করা হয়। আদালতে মাদুরো বলেছেন, আমি নির্দোষ এবং একজন সৎ মানুষ। আমি এখনও আমার দেশের প্রেসিডেন্ট।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ

রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ