ঢাকা | |
সংবাদ শিরোনাম :
হ্যাঁ ভোটের প্রচারণায় প্রজাতন্ত্রের কর্মচারীদের বাধা নেই : আলী রীয়াজ আর্টেমিস-২ মিশন: ৫০ বছর পর চাঁদে মানুষ পাঠাতে প্রস্তুত নাসা গণভোটের ‘হ্যাঁ’ ভোট হচ্ছে সুন্দর বাংলাদেশ গড়ার জন্য: স্বাস্থ্য উপদেষ্টা তরুণদের ওপর ডিগ্রি অর্জনের চেয়ে সমাজ পরিবর্তনের দায়িত্ব বেশি: মৎস্য উপদেষ্টা লিবিয়ার পূর্বাঞ্চলে গণকবর, উদ্ধার ২১ মরদেহ সিলেটে তিন বাসের সংঘর্ষ, নিহত ২ গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের পাশে থাকবে বিএনপি: তারেক রহমান নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কুইক রেসপন্স টিমের কার্যক্রম চালু প্রজাতন্ত্রের কর্মচারীদের ‘হ্যাঁ’ ভোটে প্রচারণা চালাতে আইনি বাধা নেই: আলী রীয়াজ নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণে মাঠে নেমেছে ইইউ মিশন

রুশ পতাকাবাহী তেলের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র

আটলান্টিক মহাসাগরে ভেনেজুয়েলা সংশ্লিষ্ট এবং রাশিয়ার পতাকাবাহী একটি তেলের ট্যাঙ্কার জব্দ করেছে যুক্তরাষ্ট্র। 'মেরিনেরা' নামের এই জাহাজটি মূলত
  • আপলোড সময় : ৮ জানুয়ারী ২০২৬, সকাল ৯:৩০ সময়
  • আপডেট সময় : ৮ জানুয়ারী ২০২৬, সকাল ৯:৩০ সময়
রুশ পতাকাবাহী তেলের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র ছবি : সংগৃহীত

আটলান্টিক মহাসাগরে ভেনেজুয়েলা সংশ্লিষ্ট এবং রাশিয়ার পতাকাবাহী একটি তেলের ট্যাঙ্কার জব্দ করেছে যুক্তরাষ্ট্র। 'মেরিনেরা' নামের এই জাহাজটি মূলত 'বেলা-১' নামে পরিচিত ছিল।বুধবার (৭ জানুয়ারি) মার্কিন ইউরোপীয় কমান্ডের একটি সোশ্যাল মিডিয়া পোস্টের বরাত দিয়ে এ তথ্য জানায় বার্তাসংস্থা রয়টার্স। যুক্তরাষ্ট্রের দাবি, মার্কিন ‘নিষেধাজ্ঞা’ লঙ্ঘনের দায়ে জাহাজটিকে স্কটল্যান্ডের উত্তরে আন্তর্জাতিক জলসীমা থেকে জব্দ করা হয়েছে। জব্দ করার আগে জাহাজটিকে ক্যারিবীয় সাগর থেকে দীর্ঘ সময় ধরে অনুসরণ করা হয়।


চাঞ্চল্যকর এই অভিযানে মার্কিন কোস্ট গার্ড ও সামরিক বাহিনী সরাসরি অংশ নিয়েছে বলে জানা গেছে। এই অভিযান সফল করতেই গত কয়েকদিন ধরেই আশপাশের এলাকায় মার্কিন সামরিক তৎপরতা বৃদ্ধি করা হয়। তেলবাহী জাহাজ জব্দের এই ঘটনাটি এমন সময়ে ঘটল, যখন মাত্র কয়েক দিন আগে শনিবার ভোরে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে এক ঝটিকা অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে মার্কিন স্পেশাল ফোর্সেস। মাদক পাচারের অভিযোগে বিচারের জন্য তাকে ইতোমধ্যেই মার্কিন ফেডারেল কর্তৃপক্ষের হাতে তুলে দেয়া হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইন্টারনেট বন্ধ করে গণহত্যা: জয়-পলকের আইনজীবীর শুনানি আজ

ইন্টারনেট বন্ধ করে গণহত্যা: জয়-পলকের আইনজীবীর শুনানি আজ