ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ যুদ্ধবিমান জটিলতা, মার্কিন সবুজ সংকেতের অপেক্ষায় তুরস্ক নিরাপত্তা কৌশল যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী মির্জা আব্বাস অনেকটাই সুস্থ : আলাল শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২ ভুয়া সেন্সর সনদে বিভ্রান্তি, ‘জন নায়াগন’ মুক্তি নিয়ে ফের অনিশ্চয়তা ফিফার অনুমতিতে বিশ্বকাপে ভায়াগ্রা খেয়ে মাঠে নামবে কেইনরা ‘খামেনির রক্তের প্রতিশোধ নেওয়া হবে’-লাখো ইরানির প্রতিজ্ঞা ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর যুক্তরাষ্ট্র বাংলাদেশের পরীক্ষিত বন্ধু রাষ্ট্র: জামায়াত আমির

শচীন পুত্রের বিয়ে, জানা গেলো তারিখ ও ভেন্যু

ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকারের বিয়ের প্রস্তুতি নিয়ে নতুন তথ্য সামনে এসেছে। ভারতীয় গণমাধ্যম দ্য স্টেটসম্যান-এর
  • আপলোড সময় : ৭ জানুয়ারী ২০২৬, দুপুর ৪:৫০ সময়
  • আপডেট সময় : ৭ জানুয়ারী ২০২৬, দুপুর ৪:৫০ সময়
শচীন পুত্রের বিয়ে, জানা গেলো তারিখ ও ভেন্যু ছবি : সংগৃহীত

ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকারের বিয়ের প্রস্তুতি নিয়ে নতুন তথ্য সামনে এসেছে। ভারতীয় গণমাধ্যম দ্য স্টেটসম্যান-এর প্রতিবেদনে জানানো হয়েছে, অর্জুন আগামী মার্চে বিয়ে করতে যাচ্ছেন। তার হবু স্ত্রী সানিয়া চাঁদখোক।


প্রতিবেদন অনুযায়ী, বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে মুম্বাইয়ে। আয়োজনটি হবে ব্যক্তিগত পরিসরে। পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ আত্মীয়স্বজনদের নিয়েই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। জানা গেছে, বিয়ের বিভিন্ন আনুষ্ঠানিকতা শুরু হবে ৩ মার্চ থেকে। মূল বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ৫ মার্চ।


এর আগে গত বছরের আগস্টে অর্জুন ও সানিয়ার বাগদান সম্পন্ন হয়। সেটিও ছিল একান্ত পারিবারিক আয়োজন। সানিয়া চাঁদখোক পেশায় ভেটেরিনারি টেকনিশিয়ান ও উদ্যোক্তা। ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই আড়ালে থাকতে পছন্দ করেন অর্জুন টেন্ডুলকার। ছেলের বিয়েকে ঘিরে শচীন টেন্ডুলকার পরিবারে আনন্দের আবহ বিরাজ করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু

পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু