ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

ডিকাবের নতুন সভাপতি মঈনুদ্দিন, সাধারণ সম্পাদক কায়েস

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ডিকাব) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন বার্তা সংস্থা ইউএনবির এ কে এম মঈনুদ্দিন। সাধারণ সম্পাদক
  • আপলোড সময় : ৭ জানুয়ারী ২০২৬, দুপুর ৪:৪৭ সময়
  • আপডেট সময় : ৭ জানুয়ারী ২০২৬, দুপুর ৪:৪৭ সময়
ডিকাবের নতুন সভাপতি মঈনুদ্দিন, সাধারণ সম্পাদক কায়েস ছবি : সংগৃহীত

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ডিকাব) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন বার্তা সংস্থা ইউএনবির এ কে এম মঈনুদ্দিন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলাভিশনের আবু হেনা ইমরুল কায়েস।


বুধবার (৭ জানুয়ারি) বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে সংগঠনের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন শেষে ২০২৬ সালের জন্য নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা দেওয়া হয়।ডিকাব ১১ সদস্যের কার্যনির্বাহী কমিটির অন্যরা হচ্ছেন সহসভাপতি আবিদা সুলতানা মুক্তা (দেশ টেলিভিশন), যুগ্ম সাধারণ সম্পাদক মোর্শেদ হাসিব হাসান (চ্যানেল টোয়েটিফোর), দপ্তর সম্পাদক নাহিদ হোসেন (আলাপ ডট নিউজ) ও কোষাধ্যক্ষ মোঃ রুবায়েত হাসান (দীপ্ত টেলিভিশন)। 


এ ছাড়া সদস্যরা হলেন খুররম জামান (আমাদের নতুন সময়), বশীর আহমেদ (দৈনিক আমার দেশ), পান্থ রহমান (চ্যানেল আই), আতিকুর রহমান (দৈনিক জবাবদিহি) ও এমএকে জিলানী (সময়ের আলো)। এর আগে, বিদায়ী কমিটির সভাপতি এ কে এম মঈনুদ্দিনের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মামুন ও কোষাধ্যক্ষ মোর্শেদ হাসিব হাসান প্রতিবেদন পেশ করেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ