ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সরকার বিধবা কার্ড চালু করলে সংসদ সদস্যদের স্ত্রীরাই সবার আগে নেবে: হাসনাত আবদুল্লাহ দুর্গাপূজায় নাশকতা করে সরকারের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে পরাজিত শক্তি: রিজভী সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে: রাহুল গান্ধী শিক্ষার্থী-শিক্ষক কেউ চায় না, তবুও ভিসি হওয়ার লোভ যাচ্ছে না বিএনপি নেতার: সাদিক কায়েম দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ দিল্লি পুলিশকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ককরোচ পার্টির হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে আরও একটি তেল ট্যাংকারে আগুন নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই যন্তর মন্তর বিক্ষোভের স্থান নয়: ৩টি নতুন স্থান নির্ধারণ করল দিল্লি পুলিশ হেলথ কার্ড সংগ্রহে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও মুক্তিযোদ্ধাদের জন্য নতুন নির্দেশনা

শেরপুরে পাহাড়ে ‘বন্যহাতির আক্রমণ’, নিহত ১

শেরপুরে শ্রীবরদীর বালিজুড়ি পাহাড়ে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে বন্যহাতির আক্রমণে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (৭ জানুয়ারি) সকাল
  • আপলোড সময় : ৭ জানুয়ারী ২০২৬, দুপুর ২:৪২ সময়
  • আপডেট সময় : ৭ জানুয়ারী ২০২৬, দুপুর ২:৪২ সময়
শেরপুরে পাহাড়ে ‘বন্যহাতির আক্রমণ’, নিহত ১ ছবি : সংগৃহীত

শেরপুরে শ্রীবরদীর বালিজুড়ি পাহাড়ে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে বন্যহাতির আক্রমণে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আহমেদ আলী ওরফে বাটালু (৬৫) শ্রীবরদী উপজেলার মালাকোচা গ্রামের কালাই শেখের ছেলে। বন বিভাগের বালিজুড়ি রেঞ্জ কর্মকর্তা সুমন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকাল ১০টার দিকে আহমেদ আলী ও তার সঙ্গে আরেকজন বালিজুড়ি পাহাড়ে লাকড়ি সংগ্রহের জন্য গেলে তারা বন্যহাতির মুখোমুখি হন।


এ সময় বন্যহাতির আক্রমণের শিকার হন আহমেদ আলী। খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রেঞ্জ কর্মকর্তা সুমন মিয়া বলেন, ‘প্রায় ৪/৫ মাস যাবত বন্যহাতি একটি দল বালিজুড়ি পাহাড়ে অবস্থান করছে। সম্প্রতি হাতির বাচ্চা প্রসব হয়েছে।


যে কারণে হাতির দল উন্মত্ত অবস্থায় রয়েছে। লোকজনকে আমরা হাতির কাছাকাছি না যাওয়া জন্য সতর্ক করে আসছি।’ স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ‘আহমেদ আলীর মৃত্যু নিয়ে কেউ কেউ বলছেন হাতি তাকে শুড়ে পেঁচিয়ে গাছের সঙ্গে আছাড় দিলে গুরুতর আহত হন। পরে তার মৃত্যু ঘটে। আবার কেউ কেউ বলছেন, হাতির ভয়ে দৌড় দিলে গাছের সঙ্গে লেগে মাথায় আঘাত পেয়ে তার মৃত্যু ঘটেছে।’

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার