ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সরকার বিধবা কার্ড চালু করলে সংসদ সদস্যদের স্ত্রীরাই সবার আগে নেবে: হাসনাত আবদুল্লাহ দুর্গাপূজায় নাশকতা করে সরকারের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে পরাজিত শক্তি: রিজভী সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে: রাহুল গান্ধী শিক্ষার্থী-শিক্ষক কেউ চায় না, তবুও ভিসি হওয়ার লোভ যাচ্ছে না বিএনপি নেতার: সাদিক কায়েম দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ দিল্লি পুলিশকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ককরোচ পার্টির হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে আরও একটি তেল ট্যাংকারে আগুন নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই যন্তর মন্তর বিক্ষোভের স্থান নয়: ৩টি নতুন স্থান নির্ধারণ করল দিল্লি পুলিশ হেলথ কার্ড সংগ্রহে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও মুক্তিযোদ্ধাদের জন্য নতুন নির্দেশনা

মেঘনায় মাদক-দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

কুমিল্লার মেঘনা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেট ও দেশীয় অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ জানুয়ারি)
  • আপলোড সময় : ৭ জানুয়ারী ২০২৬, দুপুর ১১:৫৮ সময়
  • আপডেট সময় : ৭ জানুয়ারী ২০২৬, দুপুর ১১:৫৮ সময়
মেঘনায় মাদক-দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার ছবি : সংগৃহীত

কুমিল্লার মেঘনা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেট ও দেশীয় অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে উপজেলার বড়কান্দা এলাকায় অভিযান চালিয়ে পারভেজ (২০) নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয়। তিনি মেঘনা উপজেলার বড়কান্দা (চকের বাড়ি) এলাকার বাসিন্দা এবং মো. ফারুক মিয়ার ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, মেঘনা থানার এসআই মো. সুদীপ্ত শাহীন (নি.) সঙ্গীয় ফোর্সসহ মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্র উদ্ধারে নিয়মিত অভিযানের অংশ হিসেবে তল্লাশি করেন।


গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন উপজেলার ৫ নম্বর বড়কান্দা ইউনিয়নের বড়কান্দা জলারপাড় এলাকায় বাদলের জমিতে থাকা দুটি খড়ের গাদার মাঝখানে ইয়াবা কারবারি অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এসময় তল্লাশি করে পারভেজের প্যান্টের পকেট থেকে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট এবং দুটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধার অস্ত্রগুলোর মধ্যে একটি কাঠের বাটযুক্ত ধারালো চাপাতি এবং একটি কাঠের হাতলযুক্ত ধারালো ছেনি দা পাওয়া যায়। এসময় ঘটনাস্থল থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।


মেঘনা থানার ওসি শহীদুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, ‘মেঘনাকে মাদকমুক্ত করতে টিম মেঘনা নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে পারভেজকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।’

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার