ঢাকা | |
সংবাদ শিরোনাম :
হ্যাঁ ভোটের প্রচারণায় প্রজাতন্ত্রের কর্মচারীদের বাধা নেই : আলী রীয়াজ আর্টেমিস-২ মিশন: ৫০ বছর পর চাঁদে মানুষ পাঠাতে প্রস্তুত নাসা গণভোটের ‘হ্যাঁ’ ভোট হচ্ছে সুন্দর বাংলাদেশ গড়ার জন্য: স্বাস্থ্য উপদেষ্টা তরুণদের ওপর ডিগ্রি অর্জনের চেয়ে সমাজ পরিবর্তনের দায়িত্ব বেশি: মৎস্য উপদেষ্টা লিবিয়ার পূর্বাঞ্চলে গণকবর, উদ্ধার ২১ মরদেহ সিলেটে তিন বাসের সংঘর্ষ, নিহত ২ গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের পাশে থাকবে বিএনপি: তারেক রহমান নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কুইক রেসপন্স টিমের কার্যক্রম চালু প্রজাতন্ত্রের কর্মচারীদের ‘হ্যাঁ’ ভোটে প্রচারণা চালাতে আইনি বাধা নেই: আলী রীয়াজ নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণে মাঠে নেমেছে ইইউ মিশন

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড, ছড়িয়ে পড়ছে শৈত্যপ্রবাহ

প্রচণ্ড শীতে জবুথবু জনজীবন। শৈত্যপ্রবাহও অব্যাহত আছে। এরইমধ্যে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দেশের তাপমাত্রা ৬.৭ ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে।
  • আপলোড সময় : ৭ জানুয়ারী ২০২৬, দুপুর ১১:৫৬ সময়
  • আপডেট সময় : ৭ জানুয়ারী ২০২৬, দুপুর ১১:৫৬ সময়
মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড, ছড়িয়ে পড়ছে শৈত্যপ্রবাহ ছবি : সংগৃহীত

প্রচণ্ড শীতে জবুথবু জনজীবন। শৈত্যপ্রবাহও অব্যাহত আছে। এরইমধ্যে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দেশের তাপমাত্রা ৬.৭ ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে। যা চলতি শীত মৌসুমে রেকর্ড। তারা জানায়, উত্তরবঙ্গের নওগাঁর বদলগাছীতে এই তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। দেশের রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগসহ প্রায় ৪১টি জেলায় আজ শীতের তীব্রতা বিরাজ করছে। 


উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলার লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গেল কদিন ধরেই প্রচণ্ড ঠাণ্ডায় কাঁপছে জনজীবন। মঙ্গলবার থেকে ঠাণ্ডার প্রকোপ আরও বেশি। বেলা গড়ালেও শীতের তীব্রতা না কমায় প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হচ্ছেন না। যারাও বের হচ্ছেন, তারা হিম হাওয়ায় ভোগান্তিতে পড়ছেন। বিশেষ করে কষ্ট পোহাতে হচ্ছে খেটে খাওয়া মানুষকে। বয়স্ক এবং শিশুরাও আক্রান্ত হচ্ছেন শীতজনিত নানা রোগে।


এদিকে, রাজধানীতে আজকের তাপমাত্রা আগের দিনের তুলনায় প্রায় ২ ডিগ্রি কমে গেছে। এতে অনেক এলাকায় কুয়াশা না থাকলেও শীতের তীব্রতা অনুভূত হচ্ছে। আবহাওয়াবিদরা বলছেন, পরিষ্কার আকাশের কারণে তাপমাত্রা কমছে। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইন্টারনেট বন্ধ করে গণহত্যা: জয়-পলকের আইনজীবীর শুনানি আজ

ইন্টারনেট বন্ধ করে গণহত্যা: জয়-পলকের আইনজীবীর শুনানি আজ