ঢাকা | |
সংবাদ শিরোনাম :

দেশের সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁয় ৬.৭ ডিগ্রি

মাঝারি শৈত্যপ্রবাহে কাঁপছে নওগাঁ। উত্তরের হিম বাতাস ও বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় তীব্র ঠাণ্ডায় বিপর্যস্ত এই জনপদের
  • আপলোড সময় : ৭ জানুয়ারী ২০২৬, সকাল ৯:৫৩ সময়
  • আপডেট সময় : ৭ জানুয়ারী ২০২৬, সকাল ৯:৫৩ সময়
দেশের সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁয় ৬.৭ ডিগ্রি ছবি : সংগৃহীত

মাঝারি শৈত্যপ্রবাহে কাঁপছে নওগাঁ। উত্তরের হিম বাতাস ও বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় তীব্র ঠাণ্ডায় বিপর্যস্ত এই জনপদের জনজীবন। লোকজন কাজের জন্য বাইরে বের হতে পারছে না। ফলে তাদের আয় কমেছে। লোকজন খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। এ ছাড়া বেড়েছে ঠাণ্ডাজনিত রোগীর সংখ্যাও। 

বুধবার সকাল ৬টার দিকে জেলায় চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এটিই এ বছরে সারা দেশের এখন পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা।এর আগে মঙ্গলবার সকাল ৬টার দিকে রাজশাহীতে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, টানা তিন সপ্তাহ ধরে বৈরী আবহাওয়া জনজীবনে প্রভাব পড়েছে। বুধবার সকাল ৬টায় ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এই মৌসুমে এটিই সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড। জেলায় মাঝারি শৈত্যপ্রবাহ চলছে। আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কমতে পারে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগ, জাবিতে স্থায়ী বহিষ্কারসহ চার দফা দাবিতে বিক্ষোভ

মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগ, জাবিতে স্থায়ী বহিষ্কারসহ চার দফা দাবিতে বিক্ষোভ