ঢাকা | |
সংবাদ শিরোনাম :
স্পেসএক্সের প্রযুক্তিতে আকাশে ভাসবে টেসলার নতুন রোডস্টার, আনলেন ইলন মাস্ক 'ইন্ডিয়া' জোটের রাজপথের আন্দোলনে থালাপতি বিজয়ের দল শারদীয় দুর্গাপূজায় দেশ-বিদেশের সনাতন ধর্মাবলম্বীদের রাষ্ট্রপতির শুভেচ্ছা ডেঙ্গুতে আরও ৪ জনের প্রাণহানি, নতুন রোগী ভর্তি ১১৮১ জন রাজধানীর বাজারে সপ্তাহের ব্যবধানে সবজির দাম চড়া, স্বস্তি নেই মাছ ও মুরগিতেও দুই-তিন সপ্তাহের মধ্যেই বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি চূড়ান্ত হবে: অর্থমন্ত্রী পূজায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলেই কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী পুতুল সিরাজগঞ্জে ট্রাকের গতিরোধ করে গ্যাস সিলিন্ডার লুট মদিনায় ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসের দাবি সৌদি জোটের বাংলাদেশ থেকে সৌদিগামী ১০৩ ফ্লাইট ব্যাহত

মোংলায় তীব্র শীত ও ঘন কুয়াশায় বিপর্যস্ত জনজীবন

মোংলায় পৌষের তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সাগর ও সুন্দরবনঘেঁষা এই উপকূলীয় এলাকায় গত কয়েকদিন ধরে শীতের
  • আপলোড সময় : ৭ জানুয়ারী ২০২৬, সকাল ৯:৪৮ সময়
  • আপডেট সময় : ৭ জানুয়ারী ২০২৬, সকাল ৯:৪৮ সময়
মোংলায় তীব্র শীত ও ঘন কুয়াশায় বিপর্যস্ত জনজীবন ছবি : সংগৃহীত

মোংলায় পৌষের তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সাগর ও সুন্দরবনঘেঁষা এই উপকূলীয় এলাকায় গত কয়েকদিন ধরে শীতের প্রকোপ ক্রমেই বাড়ছে। ঘন কুয়াশায় আচ্ছন্ন আকাশ ও চারপাশ, যেন চোখের সামনে কিছুই স্পষ্ট দেখা যাচ্ছে না। কুয়াশার কারণে সড়কে যানবাহন চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে, আর নদীপথে নেমে এসেছে চরম ঝুঁকি।


ঘন কুয়াশায় নদী ঢেকে যাওয়ায় দৃষ্টিসীমা প্রায় শূন্যের কোঠায়। এমন পরিস্থিতিতেও শতশত কর্মজীবী মানুষ জীবিকার তাগিদে ঝুঁকি নিয়ে খেয়া পারাপার হচ্ছে। কুয়াশার প্রভাবে মোংলা বন্দরে অবস্থানরত বিদেশি বাণিজ্যিক জাহাজের পণ্য খালাস ও পরিবহণ কার্যক্রম ব্যাহত হচ্ছে। সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে বড় নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।


এই প্রচণ্ড শীতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষরা। সড়কে গাড়ি চালাতে গিয়ে শীতের তীব্রতায় কাবু হচ্ছেন চালকরা, আর নদীতে তীব্র শীত উপেক্ষা করে নৌযান চালাচ্ছেন মাঝিরা। শীত ও কুয়াশার এই চরম পরিস্থিতিতে মোংলার স্বাভাবিক জীবনযাত্রা কার্যত স্থবির হয়ে পড়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এমপিওভুক্ত শিক্ষকদের নতুন স্কেলের বেতন পেতে বিলম্বের আশঙ্কা

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন স্কেলের বেতন পেতে বিলম্বের আশঙ্কা