ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু চিকিৎসার জন্য কলকাতায়, হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আমার কাছে নতুন তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত 'রূঢ় ও অহংকারী': বীণা সিক্রি প্রধানমন্ত্রীকে ভারতে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে: দীনেশ ত্রিবেদী ‘এ’ দলে পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ

বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে

ভারত থেকে বিশ্বকাপের ম্যাচ সরিয়ে নেবার জন্য যে দাবি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, সেটা খারিজ করে দিয়েছে আইসিসি।
  • আপলোড সময় : ৭ জানুয়ারী ২০২৬, সকাল ৯:৩৩ সময়
  • আপডেট সময় : ৭ জানুয়ারী ২০২৬, সকাল ৯:৩৩ সময়
বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে ছবি : সংগৃহীত

ভারত থেকে বিশ্বকাপের ম্যাচ সরিয়ে নেবার জন্য যে দাবি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, সেটা খারিজ করে দিয়েছে আইসিসি। এমন সংবাদ প্রকাশ করেছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো। প্রতিবেদনে বলা হয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে মঙ্গলবার ভার্চুয়াল বৈঠক হয়েছে। তবে সিদ্ধান্ত নিয়ে পরস্পরবিরোধী খবর পাবার কথাও উল্লেখ করেছে ক্রিকইনফো। 


ক্রিকইনফো জানিয়েছে, ওই ভার্চুয়াল বৈঠকে আইসিসি বিসিবিকে জানিয়ে দিয়েছে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় নিয়ে যাওয়া সম্ভব নয়। সেই সাথে নাকি বলা হয়েছে বাংলাদেশ দল ভারতে না গেলে পয়েন্ট হারানোর ঝুঁকি থাকবে। তবে বিসিবি এবং আইসিসি কোন পক্ষই বৈঠকের বিষয়ে কিছু জানায়নি। মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত সাড়ে ১২টা পর্যন্ত বিসিবি থেকে যমুনা টেলিভিশনকে জানানো হয়েছে, আইসিসি থেকে ম্যাচ সরানোর ই-মেইলের কোন জবাব পায়নি তারা। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব?

হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব?