ঢাকা | |
সংবাদ শিরোনাম :
নোয়াখালীতে ছাত্রদলের কমিটি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০ আদালতে এআই দিয়ে রায় লেখা অনৈতিক: প্রধান বিচারপতি মোহাম্মদপুরে অপরাধ শূন্যের কোঠায় নামাতে চায় র‌্যাব নেপালের বন্যায় সেই বাড়ির বারান্দায় আটকা পড়া ব্যক্তিরা উদ্ধার ‘মোংলার মিরাজ শেখসহ গুমের শিকার সবাইকে খুঁজে বের করতে হবে’ বৃষ্টিভেজা লর্ডসে থেমে থেমে খেলা, তবু এগিয়ে ইংল্যান্ড ধানমন্ডিতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু নেপালে বন্যায় ভেসে এলো ব্যাংকের লকার, এরপর শুরু হয় লুটপাট গাবতলী থেকে পুরান ঢাকা হয়ে নারায়ণগঞ্জে যাবে নতুন মেট্রোরেল মেসির হালি ও ক্যাসেমিরোর অভিষেক গোলে প্রতিপক্ষকে ৭-১ ব্যবধানে ওড়াল ইন্টার মায়ামি

প্রার্থিতা ফিরে পেতে আপিলের দ্বিতীয় দিন আজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে আপিল কার্যক্রমের দ্বিতীয় দিন আজ। মঙ্গলবার (৬ জানুয়ারি) রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের
  • আপলোড সময় : ৬ জানুয়ারী ২০২৬, দুপুর ১২:৫৯ সময়
  • আপডেট সময় : ৬ জানুয়ারী ২০২৬, দুপুর ১২:৫৯ সময়
প্রার্থিতা ফিরে পেতে আপিলের দ্বিতীয় দিন আজ ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে আপিল কার্যক্রমের দ্বিতীয় দিন আজ। মঙ্গলবার (৬ জানুয়ারি) রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দ্বিতীয় দিন আবেদন করছেন প্রার্থীরা।  


আপিলের প্রথম দিন ইসিতে ৪২টি আবেদন জমা পড়ে। তবে, ছোটখাটো তথ্য সংশোধনের জন্য প্রার্থীদের সময় দেয়া হচ্ছে। আগামী ৯ জানুয়ারি পর্যন্ত আপিল আবেদন গ্রহণ করা হবে। ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত আপিলগুলো নিষ্পত্তি করবে কমিশন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২০ জানুয়ারি। 


ইসির তথ্যমতে, মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৭২৩ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করেছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। এতে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮৪২ জন।


ঢাকা থেকে সর্বোচ্চ ১৫টি, রংপুর অঞ্চল থেকে ৩টি, রাজশাহীতে ৫টি, খুলনায় ৩টি, বরিশালে ১টি, ময়মনসিংহে ১টি, ফরিদপুরে ৭টি, কুমিল্লায় ৫টি ও চট্টগ্রামে ২টি আপিল আবেদন জমা পড়েছে। 


কুমিল্লা অঞ্চলে একজন বৈধ প্রার্থীর বিরুদ্ধে সংক্ষুব্ধ ব্যক্তি আপিল করেছেন বলে জানিয়েছে ইসি। তবে সিলেট অঞ্চলে কোনো আপিল আবেদন করা হয়নি।


উল্লেখ্য, গত ৪ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিনে ১ হাজার ৮৪২টি মনোনয়নপত্র বৈধ এবং ৭২৩টি মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তারা। ঋণখেলাপি, কর ফাঁকি, ভোটারদের স্বাক্ষরে গরমিল এবং দাফতরিক নথিপত্রের ঘাটতির কারণেই মূলত বেশিরভাগ মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।


তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস