ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মাছ খেলে আপনাদের বাংলাদেশি বলা হবে; হুঁশিয়ারি মমতার লেবাননে ইসরায়েলি বিমান হামলায় দুই শিশুসহ নিহত ৫ ইউপি সদস্যের বাড়ি থেকে ৫ ব্যারেল ডিজেল উদ্ধার, ১৫ দিনের কারাদণ্ড দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে বন্ধ দোকানে মিলল ব্যবসায়ীরা মরদেহ আওয়ামী লীগের আমলে হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী মোজোর ২০তম জন্মদিন উদযাপন মার্কিন যুদ্ধবিমানের নতুন আতঙ্ক, চীনের তৈরি ইরানের অত্যাধুনিক ম্যানপ্যাড অবশেষে আইপিএলে ফিরছেন কামিন্স ৫ লাখ শূন্যপদে জনবল নিয়োগ দেওয়া হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী নিম্ন আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ৪০ লাখের বেশি: আইনমন্ত্রী

বিসিসিআই-এর সিদ্ধান্ত নিয়ে ‘চমকপ্রদ তথ্য’ দিলেন বোর্ড কর্মকর্তা

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে কলকাতা নাইট রাইডার্স বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ
  • আপলোড সময় : ৬ জানুয়ারী ২০২৬, দুপুর ১২:৬ সময়
  • আপডেট সময় : ৬ জানুয়ারী ২০২৬, দুপুর ১২:৬ সময়
বিসিসিআই-এর সিদ্ধান্ত নিয়ে ‘চমকপ্রদ তথ্য’ দিলেন বোর্ড কর্মকর্তা ছবি : সংগৃহীত

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে কলকাতা নাইট রাইডার্স বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ সরকার ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিসিবি এখন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের নির্ধারিত ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় আয়োজনের বিষয়টি বিবেচনা করছে। 


এদিকে যে মুস্তাফিজকে বাদ দেওয়া নিয়ে জল এতদূর গড়াল, তাকে ছাড়ার সিদ্ধান্ত নাকি বিসিসিআইয়ের সব কর্মকর্তা বা আইপিএল গভর্নিং কাউন্সিলের সঙ্গে আলোচনা না করেই নেওয়া হয়েছিল! ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে উঠে এসেছে এমন চমকপ্রদ তথ্য। 


প্রতিবেদন অনুযায়ী, যে সভায় মুস্তাফিজকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হয়, সে সভায় বিসিসিআই ও আইপিএল গভর্নিং কাউন্সিলের সব সদস্য ওই বৈঠকে উপস্থিত ছিলেন না।


যেখানে গত মাসের নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে কেনা এই বাঁহাতি পেসারকে ছাড়ার বিষয়টি বোর্ডের সর্বোচ্চ পর্যায় থেকেই চূড়ান্ত করা হয়েছে বলে দাবি করা হয়েছে।

এক বিসিসিআই কর্মকর্তা ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, ‘আমরা বিষয়টি সংবাদমাধ্যমের মাধ্যমেই জানতে পেরেছি। এ নিয়ে কোনো আলোচনা হয়নি, আমাদের কাছ থেকে কোনো মতামতও নেওয়া হয়নি।’


শনিবার বিসিসিআইয়ের সচিব দেবজিত সাইকিয়া আনুষ্ঠানিকভাবে মুস্তাফিজকে ছাড়ার সিদ্ধান্তের কথা জানান।


তিনি বলেন, ‘সাম্প্রতিক সময়ে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তার পরিপ্রেক্ষিতে বিসিসিআই কলকাতা নাইট রাইডার্সকে তাদের স্কোয়াড থেকে বাংলাদেশের খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে।’

বিসিসিআইয়ের এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় বাংলাদেশ সরকার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশে আইপিএলের সব ধরনের সম্প্রচার ও টেলিকাস্ট বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, পরিস্থিতি বিবেচনায় নির্দেশনা অনুযায়ী ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সব ম্যাচ ও অনুষ্ঠান সম্প্রচার বন্ধ রাখার জন্য অনুরোধ করা হচ্ছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’

পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’