পাবনায় তীব্র শীতে জনজীবন বিপর্যয় হয়ে পড়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) ৯টায় পাবনার ঈশ্বরদীতে সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
ঈশ্বরদী আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক নাজমুল হক রঞ্জন জানান, কয়েকদিন ধরে ঈশ্বরদীর ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বইতে শুরু হয়েছে। আজ পাবনার ঈশ্বরদীতে সর্বনিম্ন তাপমাত্রা ৮.৫ ডিগ্রি সেলসিয়াস।
মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।
তিনি বলেন, ‘গতকাল সোমবার (৫ জানুয়ারি) ঈশ্বরদীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। রবিবার (৪ জানুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ ডিগ্রি সেলসিয়াস।’
তিনি আরো বলেন, ‘একইভাবে শনিবার (৩ জানুয়ারি) ৯ ডিগ্রি, আগের দিন শুক্রবার (২ জানুয়ারি) ৮ দশমিক ৮ ডিগ্রি এবং বৃহস্পতিবার ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
এই অবস্থা আরও কয়েক দিন থাকতে পারে বলে আমরা জেনেছি।’
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন