পাবনায় তীব্র শীতে জনজীবন বিপর্যয় হয়ে পড়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) ৯টায় পাবনার ঈশ্বরদীতে সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৫

পাবনায় মৃদু শৈত্যপ্রবাহে বিপর্যস্থ জনজীবন

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৬ জানুয়ারী ২০২৬, দুপুর ১২:২ সময় , আপডেট সময় : ৬ জানুয়ারী ২০২৬, দুপুর ১২:২ সময়

পাবনায় তীব্র শীতে জনজীবন বিপর্যয় হয়ে পড়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) ৯টায় পাবনার ঈশ্বরদীতে সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।


‎ঈশ্বরদী আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক নাজমুল হক রঞ্জন জানান, কয়েকদিন ধরে ঈশ্বরদীর ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বইতে শুরু হয়েছে। আজ পাবনার ঈশ্বরদীতে সর্বনিম্ন তাপমাত্রা ৮.৫ ডিগ্রি সেলসিয়াস।


মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।


‎তিনি বলেন, ‘গতকাল সোমবার (৫ জানুয়ারি) ঈশ্বরদীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। রবিবার (৪ জানুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ ডিগ্রি সেলসিয়াস।’


তিনি আরো বলেন, ‘একইভাবে শনিবার (৩ জানুয়ারি) ৯ ডিগ্রি, আগের দিন শুক্রবার (২ জানুয়ারি) ৮ দশমিক ৮ ডিগ্রি এবং বৃহস্পতিবার ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।


এই অবস্থা আরও কয়েক দিন থাকতে পারে বলে আমরা জেনেছি।’

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯