ঢাকা | |
সংবাদ শিরোনাম :
দেশের সীমান্তে একজনকেও অবৈধভাবে পুশ-ইন হতে দেওয়া হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের ক্রিকেটে আর্থিক সহায়তা বন্ধ করতে আইসিসিকে বুলবুলের চিঠি বাংলাদেশ একদিন ফুটবল বিশ্বকাপে খেলবে: আর্জেন্টিনার রাষ্ট্রদূত শি জিনপিংয়ের প্রতিশ্রুতি— চীন বাংলাদেশের ‘বিশ্বস্ত বন্ধু’ হয়ে থাকবে ‘আমরা গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছি অথচ কেউ অভিনন্দনও জানায়নি’ ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি কিনতে ঋণ মিলবে ৮০ লাখ টাকা ২১ মিনিটেই ৩ গোল, ডেম্বেলের জোড়া গোলের পর নরওয়ের এক চুক্তির পরও হরমুজে ড্রোন হামলাকে ‘কাণ্ডজ্ঞানহীন’ বললেন ট্রাম্প বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিক ডেম্বেলের প্রশাসনের কর্মকর্তারা রাজনীতি থেকে দূরে থাকুন: ড. মঈন খান

বাংলাদেশ হাইকমিশনে গিয়ে খালেদা জিয়ার জন্য শোক ও দোয়া পাকিস্তানের প্রধানমন্ত্রীর

ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সদ্যপ্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
  • আপলোড সময় : ৬ জানুয়ারী ২০২৬, সকাল ৯:১২ সময়
  • আপডেট সময় : ৬ জানুয়ারী ২০২৬, সকাল ৯:১২ সময়
বাংলাদেশ হাইকমিশনে গিয়ে খালেদা জিয়ার জন্য শোক ও দোয়া পাকিস্তানের প্রধানমন্ত্রীর ছবি : সংগৃহীত

ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সদ্যপ্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।


সোমবার (৫ জানুয়ারি) বিকেলে পাকিস্তান সরকার এক্স হ্যান্ডলে এ তথ্য জানিয়েছে। পাশাপাশি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ও একই তথ্য জানায়।


এদিকে, এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বিকেলে ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের শোকবইয়ে স্বাক্ষর করেন। এরপর তিনি খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় উদ্যোগী হয়ে বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন এবং তার পরিবার ও বাংলাদেশের জনগণের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন।


এ সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ঢাকা-ইসলামাবাদের সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।


এছাড়া, প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের কথা উল্লেখ করে তার প্রতি শুভেচ্ছা জ্ঞাপনও করেন এবং ভবিষ্যতে দুই দেশের মধ্যকার সম্পর্ক আরও উন্নয়নের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ