ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যু

সাবেক সংসদ সদস্য আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি শিপু মৃত্যুবরণ করেছেন। রবিবার (৪ জানুয়ারি) বেলা সোয়া
  • আপলোড সময় : ৪ জানুয়ারী ২০২৬, দুপুর ৩:৪৭ সময়
  • আপডেট সময় : ৪ জানুয়ারী ২০২৬, দুপুর ৩:৪৭ সময়
আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যু ছবি : সংগৃহীত

সাবেক সংসদ সদস্য আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি শিপু মৃত্যুবরণ করেছেন। রবিবার (৪ জানুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ তে বন্দি ছিলেন। 


মৃত শহিদুল ইসলাম শিপু (৫৪) গাজীপুরের টঙ্গীর গোপালপুর এলাকার ঠিকাদার মো. রফিক উদ্দিনের ছেলে।


ওই কারাগারের জেলার মো. আবুল হোসেন জানান, শিপু  দীর্ঘদিন ধরে নানান রোগে ভুগছিলেন। সকালে তিনি কারাগারের ভেতর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে জরুরী বিভাগের চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।


তিনি আরো জানান, শিপু গাজীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য শ্রমিক নেতা আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। ২০০৪ সালে আহসানউল্লাগ মাস্টার খুন হলে গ্রেপ্তার হন শিপু। তারপর থেকে তিনি ওই কারাগারে বন্দি ছিলেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ