আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পাবনার পাঁচটি আসনে ৩২ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছিল। এর মধ্যে পাবনা-১ আসনে ৭ জন, পাবনা-২ আসনে ৫ জন, পাবনা-৩ আসনে ৮ জন, পাবনা-৪ আসনে ৮ জন এবং পাবনা-৫ আসনে ৪ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন। আজ মনোনয়ন যাচাই-বাছাই শেষে ২ জন বিএনপি বিদ্রোহী প্রার্থীসহ মোট ৫ জনের মনোনয়নপ্রত্র বাতিল করা হয়েছে।
পাবনা-১ আসনে দুইজন, পাবনা-২ আসনে একজন, পাবনা-৩ আসনে একজন, পাবনা-৪ আসনে একজন, পাবনা-৫ আসনে কারো মনোনয়ন বাতিল হয় নাই।
জেলায় ৫ টি আসনে মোট পাঁচজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
রবিবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষে প্রার্থী সংখ্যা ২৭ জন। এর আগে আসনগুলোতে ৩৫ জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছিলেন। ৫ জন প্রার্থী মনোনয়ন জমা না দেওয়ায় সংখ্যা দাঁড়ায় ৩২ জন।
এর মধ্যে ৫ জনের মনোনয়ন বাতিল হওয়ায় এখন প্রার্থী সংখ্যা ২৭। বাতিল হওয়া প্রার্থীদের আপিল করার সুযোগ রয়েছে। জেলা রিটারনিং কর্মকর্তা ও পাবনা জেলা প্রশাসক শাহেদ মোস্তফা এ তথ্য নিশ্চিত করেছেন।
৬৮ পাবনা-১ (সাঁথিয়া-বেড়া) দুই স্বতন্ত্র প্রার্থীর প্রার্থীতা বাতিল করা হয়েছে।
প্রার্থীতা বাতিল হওয়া দুজন হলেন সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক খায়রুন নাহার খানম ও বিএনপি বিদ্রোহী প্রার্থী কেন্দ্রীয় তাঁতীদলের সহ-সভাপতি ইউনুস আলী। মনোনয়নপত্রে সমর্থক ভোটার তালিকায় স্বাক্ষর ও তথ্যগত ভুল থাকায় স্বতন্ত্র প্রার্থী খায়রুন নাহার খানমের প্রার্থীতা বাতিল করা হয়।
আরেক স্বতন্ত্র প্রার্থী ইউনুস আলীর দাখিল করা মনোনয়নে বিএনপির প্রার্থী দাবি করলেও দলীয় প্রধান কর্তৃক কোনো প্রত্যয়ন না থাকায় তার প্রার্থীতা বাতিল করা হয়। পাশাপাশি এ প্রার্থীর সমর্থক ভোটার তালিকায় স্বাক্ষর ও তথ্যগত ত্রুটি থাকায় প্রার্থীতা বাতিল করা হয়।
৬৯ পাবনা-২ (সুজানগর-বেড়া) আসনের গণফোরাম প্রার্থী সেখ নাছির উদ্দিনের প্রার্থীতা বাতিল করা হয়েছে।
মনোনয়নপত্রে আয়কর রিটার্নের কপি না থাকায় সেখ নাছির উদ্দিনের প্রার্থীতা বাতিল করা হয়।
৭০ পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনের গণঅধিকার পরিষদ প্রার্থী মো: হাসানুল ইসলামের প্রার্থীতা বাতিল করা হয়েছে। মনোনয়নপত্রে আয়কর ৭৩,১২,৯৮৪/- টাকা আয়কর বকেয়া থাকায় মো: হাসানুল ইসলামের প্রার্থীতা বাতিল করা হয়।
৭১ পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) বিএনপি বিদ্রোহী প্রার্থী জাকারিয়া পিন্টু (স্বতন্ত্র), ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক) মনোনয়ন বাতিল হয়েছে। মনোনয়নপত্রে সমর্থক ভোটার তালিকায় স্বাক্ষর ও তথ্যগত ত্রুটি থাকায় প্রার্থীতা বাতিল করা হয়।
৭২ পাবনা-৫ (পাবনা সদর) কারো মনোনয়ন বাতিল হয় নাই।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন