ঢাকা | |
সংবাদ শিরোনাম :
চারঘাটে ট্রেনে কাটা পড়ে নারী ও যুবকের মৃত্যু আইনি লড়াইয়ে ট্রাম্প প্রশাসনকে হারিয়ে তুরস্কের রুমেইসার পিএইচডি অর্জন মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী ‘জুলাই থেকে প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত স্কুল ব্যাগ ও ড্রেস দেবে সরকার’ রামেকের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার সরকারের সিদ্ধান্তের আগ পর্যন্ত বাস ভাড়া বৃদ্ধি না করার নির্দেশনা প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ স্কাউটসের কার্যনির্বাহী কমিটির সাক্ষাৎ কক্সবাজার-২ আসনের নির্বাচনী নথি হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের দেড় মাসের সন্তানসহ কারাগার থেকে মুক্তি পেলেন যুব মহিলা লীগ নেত্রী বাংলাদেশকে জরিমানা করল আইসিসি

অবিলম্বে মাদুরোকে মুক্তির আহ্বান মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের তীব্র নিন্দা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তিনি একে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে
  • আপলোড সময় : ৪ জানুয়ারী ২০২৬, দুপুর ৩:১২ সময়
  • আপডেট সময় : ৪ জানুয়ারী ২০২৬, দুপুর ৩:১২ সময়
অবিলম্বে মাদুরোকে মুক্তির আহ্বান মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ছবি : সংগৃহীত

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের তীব্র নিন্দা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তিনি একে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছেন।


সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আনোয়ার ইব্রাহিম বলেন, যুক্তরাষ্ট্রের ব্যতিক্রমী পরিসর ও এক সামরিক অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করা হয়েছে। তার ভাষায়, এ ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং এটি একটি সার্বভৌম রাষ্ট্রের বিরুদ্ধে বেআইনি শক্তি প্রয়োগের শামিল।


মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, মাদুরো ও তার স্ত্রীকে কোনো ধরনের অযথা বিলম্ব ছাড়াই মুক্তি দিতে হবে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, বাইরের শক্তির হস্তক্ষেপের মাধ্যমে ক্ষমতাসীন কোনো রাষ্ট্রপ্রধানকে জোরপূর্বক অপসারণ করা হলে তা এক বিপজ্জনক দৃষ্টান্ত স্থাপন করবে। এতে রাষ্ট্রগুলোর মধ্যে ক্ষমতা ব্যবহারের মৌলিক সংযম ও ভারসাম্য ক্ষুণ্ন হবে।


আনোয়ার ইব্রাহিম আরও বলেন, ভেনেজুয়েলার রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণের অধিকার একমাত্র সে দেশের জনগণেরই রয়েছে। অন্য কোনো দেশের সামরিক বা রাজনৈতিক হস্তক্ষেপ সেই অধিকারকে প্রশ্নবিদ্ধ করে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ

রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ