ঢাকা | |
সংবাদ শিরোনাম :
হ্যাঁ ভোটের প্রচারণায় প্রজাতন্ত্রের কর্মচারীদের বাধা নেই : আলী রীয়াজ আর্টেমিস-২ মিশন: ৫০ বছর পর চাঁদে মানুষ পাঠাতে প্রস্তুত নাসা গণভোটের ‘হ্যাঁ’ ভোট হচ্ছে সুন্দর বাংলাদেশ গড়ার জন্য: স্বাস্থ্য উপদেষ্টা তরুণদের ওপর ডিগ্রি অর্জনের চেয়ে সমাজ পরিবর্তনের দায়িত্ব বেশি: মৎস্য উপদেষ্টা লিবিয়ার পূর্বাঞ্চলে গণকবর, উদ্ধার ২১ মরদেহ সিলেটে তিন বাসের সংঘর্ষ, নিহত ২ গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের পাশে থাকবে বিএনপি: তারেক রহমান নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কুইক রেসপন্স টিমের কার্যক্রম চালু প্রজাতন্ত্রের কর্মচারীদের ‘হ্যাঁ’ ভোটে প্রচারণা চালাতে আইনি বাধা নেই: আলী রীয়াজ নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণে মাঠে নেমেছে ইইউ মিশন

২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ৯ হাজার ১১১: যাত্রী কল্যাণ সমিতি

২০২৫ সালে দেশে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৯ হাজার ১১১ জন, আগের বছর ২০২৪ সালের তুলনায় যা ৬
  • আপলোড সময় : ৪ জানুয়ারী ২০২৬, দুপুর ৩:১১ সময়
  • আপডেট সময় : ৪ জানুয়ারী ২০২৬, দুপুর ৩:১১ সময়
২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ৯ হাজার ১১১: যাত্রী কল্যাণ সমিতি ছবি : সংগৃহীত

২০২৫ সালে দেশে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৯ হাজার ১১১ জন, আগের বছর ২০২৪ সালের তুলনায় যা ৬ দশমিক ৯৪ শতাংশ বেশি। একই সময়ে আহত হয়েছেন আরও ১৪ হাজার ৮১২ জন।


রোববার (৪ জানুয়ারি) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।


সংগঠনটির তথ্যানুযায়ী, ২০২৫ সালে সারা দেশে মোট ৬ হাজার ৭২৯টি সড়ক দুর্ঘটনা ঘটেছে।


সংবাদ সম্মেলনে সড়কের পাশাপাশি রেল ও নৌপথে দুর্ঘটনার চিত্রও তুলে ধরা হয়। জানানো হয়, গত বছর রেলপথে ৫১৩টি দুর্ঘটনায় ৪৮৫ জন নিহত এবং ১৪৫ জন আহত হয়েছেন। এ ছাড়া নৌ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৫৮ জন।


যাত্রী কল্যাণ সমিতির নেতারা বলেন, সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ, পরিবহন ভাড়া নির্ধারণ এবং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য ক্ষতিপূরণ তহবিল গঠনের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে শুধু পরিবহন শ্রমিক নয়, দুর্ঘটনার ভুক্তভোগী ও যাত্রী প্রতিনিধিদেরও অন্তর্ভুক্ত করা প্রয়োজন।


এ সময় তারা আসন্ন জাতীয় নির্বাচনের ইশতেহারে গণপরিবহন নিরাপত্তা নিশ্চিত করা এবং সড়ক দুর্ঘটনা রোধের বিষয়টি অগ্রাধিকার দিয়ে অন্তর্ভুক্ত করার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতিও আহ্বান জানান।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইন্টারনেট বন্ধ করে গণহত্যা: জয়-পলকের আইনজীবীর শুনানি আজ

ইন্টারনেট বন্ধ করে গণহত্যা: জয়-পলকের আইনজীবীর শুনানি আজ