ঢাকা | |
সংবাদ শিরোনাম :
গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর মমতার বিরুদ্ধে এফআইআর দায়ের কলকাতা পুলিশের রংপুরে শিক্ষকসহ চারজন হত্যা: মুচলেকা নিয়ে সিদ্ধার্থের বাবা-ভাইকে ছাড়ল ডিবি প্রেম-বিয়ে যেকোনো বিচ্ছেদেই মিলবে ৭ দিনের বেতনসহ ছুটি নোয়াখালীতে ছাত্রদলের কমিটি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০ আদালতে এআই দিয়ে রায় লেখা অনৈতিক: প্রধান বিচারপতি মোহাম্মদপুরে অপরাধ শূন্যের কোঠায় নামাতে চায় র‌্যাব নেপালের বন্যায় সেই বাড়ির বারান্দায় আটকা পড়া ব্যক্তিরা উদ্ধার

বিএনপি প্রার্থী হিসেবে মজনুর মনোনয়ন পত্র বৈধ ঘোষণা

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মনোনয়ন স্থগিত করেছে রির্টানিং কর্মকর্তা ও ফেনী জেলা প্রশাসক মনিরা হক। উক্ত নির্বাচনী
  • আপলোড সময় : ৪ জানুয়ারী ২০২৬, দুপুর ১১:৬ সময়
  • আপডেট সময় : ৪ জানুয়ারী ২০২৬, দুপুর ১১:৬ সময়
বিএনপি প্রার্থী হিসেবে মজনুর মনোনয়ন পত্র বৈধ ঘোষণা ছবি : সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মনোনয়ন স্থগিত করেছে রির্টানিং কর্মকর্তা ও ফেনী জেলা প্রশাসক মনিরা হক। উক্ত নির্বাচনী আসন ফেনী-১ থেকে বিএনপি মনোনীত প্রার্থী ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক রফিকুল আলম মজনুর মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেছেন রির্টানিং কর্মকর্তা ও ফেনী জেলা প্রশাসক মনিরা হক।


রবিবার (৪ জানুয়ারি) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে ফেনী-১ আসনের মনোনয়ন পত্র যাচাই-বাছাইকালে রফিকুল আলম মজনুর জমা দেওয়া উক্ত মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়। তাছাড়া মৃত জনিত কারণে উক্ত আসনে বেগম খালেদা জিয়ার জমা দেওয়া মনোনয়ন পত্র স্থগিত ঘোষণা করেন রির্টানিং কর্মকর্তা।


মনোনয়ন পত্র বৈধ ঘোষণার পর সন্তুষ্টি প্রকাশ রফিকুর আলম মজনু কালের কণ্ঠকে বলেন, আলহামদুলিল্লাহ, আজ যাচাই বাছাইতে আমার মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করা হয়েছে। আশা করছি সুষ্ঠ ভোটের মাধ্যমে বেগম জিয়ার আসনটি দলকে উপহার দিতে পারব ইনশাআল্লাহ। এ জন্য আমি আমার নির্বাচনী এলাকার সকল ভোটারদের সহযোগিতা কামনা করছি।


ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলা নিয়ে ফেনী-১ আসন গঠিত।


এখানে বেগম খালেদা জিয়া পাঁচ বার নির্বাচন করে নির্বাচিত হয়েছিলেন। উনার পক্ষে এবার মনোনয়ন পত্র জমা দেওয়া হলে ও বেগম জিয়ার মৃত্যুতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক রফিকুল আলম মজনুকে দলের প্রার্থী হিসেবে মনোনয়ন প্রদান করা হয়েছে। তিনিই আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে উক্ত আসন থেকে ধানের শীষ প্রতীকে লড়বেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস