ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর মমতার বিরুদ্ধে এফআইআর দায়ের কলকাতা পুলিশের রংপুরে শিক্ষকসহ চারজন হত্যা: মুচলেকা নিয়ে সিদ্ধার্থের বাবা-ভাইকে ছাড়ল ডিবি প্রেম-বিয়ে যেকোনো বিচ্ছেদেই মিলবে ৭ দিনের বেতনসহ ছুটি

ভেনেজুয়েলার তেল শিল্পে 'অত্যন্ত সক্রিয়ভাবে' যুক্ত হবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে মার্কিন বাহিনী। এভাবে রাতের আঁধারে একটি
  • আপলোড সময় : ৪ জানুয়ারী ২০২৬, সকাল ৯:৩৫ সময়
  • আপডেট সময় : ৪ জানুয়ারী ২০২৬, সকাল ৯:৩৫ সময়
ভেনেজুয়েলার তেল শিল্পে 'অত্যন্ত সক্রিয়ভাবে' যুক্ত হবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ছবি : সংগৃহীত

ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে মার্কিন বাহিনী। এভাবে রাতের আঁধারে একটি সার্বভৌম দেশের প্রেসিডেন্টকে আটকের পেছনে কারণ হিসেবে ট্রাম্প বিশ্ববাসীকে দেখিয়েছে, মাদুরো মাদক পাচারকারী ড্রাগ কার্টেলের সাথে জড়িত।


কিন্তু আসলেই কি তাই? যুক্তরাষ্ট্রে মাদক ছড়িয়ে দিচ্ছেন মাদুরো, এমন অভিযোগ করে ক্যারিবিয়ান সাগরে দফায় দফায় হামলা চালিয়ে রীতিমতো বিচার বহির্ভূত হত্যা চালানোর আদেশ দিয়েছেন ট্রাম্প।    


স্থানীয় সময় শনিবার (৩ জানুয়ারি) মধ্যরাতে মার্কিন বাহিনী হামলা চালিয়ে প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে আটক করে। এরপরই এক বক্তব্যে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার তেল শিল্পে 'অত্যন্ত সক্রিয়ভাবে' যুক্ত হবে।


তিনি বলেছেন, ‘আমাদের কাছে বিশ্বের সেরা, সবচেয়ে বড় ও অসাধারণ তেল কোম্পানি রয়েছে। আমরা ভেনেজুয়েলার তেলশিল্পে অত্যন্ত সক্রিয়ভাবে যুক্ত থাকবো।’


বিশ্লেষকরা ইঙ্গিত দিচ্ছেন, ট্রাম্পের বক্তব্য পরিষ্কারভাবে ইশারা দিচ্ছে ভেনেজুয়েলার তেলশিল্পের লোভ-ই মাদুরোকে ক্ষমতাচ্যুত করার অন্যতম কারণ। মাদক পাচার কিংবা এক নায়ক কিংবা স্বৈরাচারী মাদুরো-সবই ট্রাম্পের ন্যারেটিভ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস