ঢাকা | |
সংবাদ শিরোনাম :
হ্যাঁ ভোটের প্রচারণায় প্রজাতন্ত্রের কর্মচারীদের বাধা নেই : আলী রীয়াজ আর্টেমিস-২ মিশন: ৫০ বছর পর চাঁদে মানুষ পাঠাতে প্রস্তুত নাসা গণভোটের ‘হ্যাঁ’ ভোট হচ্ছে সুন্দর বাংলাদেশ গড়ার জন্য: স্বাস্থ্য উপদেষ্টা তরুণদের ওপর ডিগ্রি অর্জনের চেয়ে সমাজ পরিবর্তনের দায়িত্ব বেশি: মৎস্য উপদেষ্টা লিবিয়ার পূর্বাঞ্চলে গণকবর, উদ্ধার ২১ মরদেহ সিলেটে তিন বাসের সংঘর্ষ, নিহত ২ গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের পাশে থাকবে বিএনপি: তারেক রহমান নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কুইক রেসপন্স টিমের কার্যক্রম চালু প্রজাতন্ত্রের কর্মচারীদের ‘হ্যাঁ’ ভোটে প্রচারণা চালাতে আইনি বাধা নেই: আলী রীয়াজ নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণে মাঠে নেমেছে ইইউ মিশন

আমরাই নির্বাচন করতে চাই, বহির্বিশ্বের কোনো চাপ নেই: পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশের সঙ্গে বহির্বিশ্বের সবার ভালো সম্পর্ক। নির্বাচন নিয়ে বহির্বিশ্বের কোনও চাপ নেই। এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো.
  • আপলোড সময় : ৩ জানুয়ারী ২০২৬, দুপুর ২:১৫ সময়
  • আপডেট সময় : ৩ জানুয়ারী ২০২৬, দুপুর ২:১৫ সময়
আমরাই নির্বাচন করতে চাই, বহির্বিশ্বের কোনো চাপ নেই: পররাষ্ট্র উপদেষ্টা ছবি : সংগৃহীত

বাংলাদেশের সঙ্গে বহির্বিশ্বের সবার ভালো সম্পর্ক। নির্বাচন নিয়ে বহির্বিশ্বের কোনও চাপ নেই। এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।  শনিবার (৩ জানুয়ারি) মুন্সিগঞ্জে সরকারি দপ্তর প্রধানদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। 


পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা নিজেরাই নির্বাচনের আয়োজন করছি। সময় সংক্ষিপ্ত, ১২ ফেব্রুয়ারি সরকার নির্বাচন করে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব দেবে। তাই বহির্বিশ্বের চাপের কোনও বিষয় নেই। অন্যান্য দেশ বাংলাদেশের সাথে কতটুকু ভালো সম্পর্ক রাখবে, সেটা তাদের বিষয়।


ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদের দেশে ফেরত আনার বিষয়ে তিনি বলেন, বিচার নিয়ে তাড়াহুড়োর সুযোগ নেই। হাদি হত্যাকাণ্ডে জড়িতদের বাংলাদেশে ফেরত আনার চেষ্টা চলছে। জড়িতরা ভারতে থাকার তথ্য থাকলেও নির্দিষ্ট কোথায় আছে, সে তথ্য নেই। সেটি জানা গেলে ভারত সরকারকে তাদেরকে ধরার বিষয়ে বলা হতো। 


তিনি আরও বলেন, বিচার সময় বেঁধে হয়না। তারপরও সরকারের সার্বিক চেষ্টা থাকবে আসামিদের যতদ্রুত সম্ভব বিচারের মুখোমুখি করার। 


এরআগে সকালে মুন্সিগঞ্জ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও ৪ আগষ্ট নিহত তিন শহীদের কবর জিয়ারত করেন পররাষ্ট্র উপদেষ্টা। কর্মসূচিতে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, পুলিশ সুপার মেনহাজুল ইসলামসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইন্টারনেট বন্ধ করে গণহত্যা: জয়-পলকের আইনজীবীর শুনানি আজ

ইন্টারনেট বন্ধ করে গণহত্যা: জয়-পলকের আইনজীবীর শুনানি আজ