ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

হাদি হত্যার বিচার দাবিতে আজ থেকে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি

শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে আজ থেকে ৬ জানুয়ারি পর্যন্ত ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি পালন করবে ইনকিলাব
  • আপলোড সময় : ৩ জানুয়ারী ২০২৬, দুপুর ১০:৩৪ সময়
  • আপডেট সময় : ৩ জানুয়ারী ২০২৬, দুপুর ১০:৩৪ সময়
হাদি হত্যার বিচার দাবিতে আজ থেকে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ছবি : সংগৃহীত

শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে আজ থেকে ৬ জানুয়ারি পর্যন্ত ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি পালন করবে ইনকিলাব মঞ্চ। গতকাল শুক্রবার (২ জানুয়ারি) শাহবাগে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের এ কর্মসূচির ঘোষণা দেন।


গতকাল শুক্রবার জুমার নামাজের পর বিক্ষোভ-মিছিল নিয়ে শাহবাগে অবস্থান নেয় ইনকিলাব মঞ্চ। আবদুল্লাহ আল জাবের জানান, অন্তর্বর্তী সরকার, রাজনৈতিক দল ও দেশের প্রত্যন্ত অঞ্চলে মানুষের কাছে যাবেন সংগঠনটির সদস্যরা। বিচার নিশ্চিতে সহযোগিতা চাইবেন তারা। একইসঙ্গে, ৭ জানুয়ারির মধ্যে হাদির খুনি এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে অভিযোগপত্র দাখিলের দাবিও তোলেন তারা। অন্যথায়, চূড়ান্ত আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।


প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর দুপুরে  দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। পরো ঢাকা মেডিকেল হাসপাতালে নেয়া হলে সেখানে তার সার্জারী হয়।  পরিবারের ইচ্ছায় তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। 


এরপর গত ১৫ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে হাদিকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। পরদিন ১৯ ডিসেম্বর রাতে তার মরদেহ দেশে পৌঁছায়। পরে ২০ ডিসেম্বর ময়নাতদন্ত শেষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাকে দাফন করা হয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ